শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শিশু সন্তানকে ডুবিয়ে হত্যা, মা আটক
প্রথম পাতা » অপরাধ » শিশু সন্তানকে ডুবিয়ে হত্যা, মা আটক
মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু সন্তানকে ডুবিয়ে হত্যা, মা আটক

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মি.)  গাজীপুরের কালিয়াকৈরে গর্ভজাত কন্যা সন্তান সামিয়াকে (৭ মাস) পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পাষন্ড মা গার্মেন্টসকর্মী মর্জিনা সীমাকে আটক করেছে পুলিশ।

২১ নভেম্বর সোমবার রাতে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কালিয়াকৈর উপজেলার তেলীরচালা এলাকার ইব্রাহীম ওরফে ঘুঘরার বাড়ির ভাড়াটে সাইফুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই কারখানায় কর্মরত মর্জিনা বেগমের। গত ১ বছর আগে তাদের বিয়ে হলেও বিয়ের ৫ মাস পরেই তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।

এতে এলাকায় আলোচনা সমাচোলনা শুরু হয়। এসব সমালোচনায় বিব্রত হয়ে সোমবার কারখানার ডিউটি শেষে মর্জিনা ঘরে ফিরে আসে এবং সন্তানকে পুকুরের পনিতে ডুবিয়ে হত্যা করে। পরে রাত ৯টার দিকে স্বামী সাইফুল ইসলাম বাড়িতে এসে মর্জিনাকে ঘরে একা শুয়ে থাকতে দেখে তিনি শিশু সামিয়া কোথায় জিজ্ঞেস করলে মর্জিনা বলে, তাকে পুকুরে ফেলে দিয়েছি। কথাটি শুনে সাইফুল পুকুরে গিয়ে সামিয়ার লাশ ভাসতে দেখে চিৎকার দিলে বাড়ির মালিকসহ এলাকাবাসি এগিয়ে এসে পানিতে লাশ দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে সামিয়ার লাশ উদ্ধার করে মর্জিনাকে আটক করে।

এ বিষয়ে সাইফুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

২২ নভেম্বর মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ও মর্জিনাকে আদালতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)