মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সাইফুল খুনের মূল আসামী গ্রেফতার
গাজীপুরে সাইফুল খুনের মূল আসামী গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি ::(৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর সুরাবাড়ী এলাকায় মোঃ সাইফুল ইসলাম (২৫) খুনের মূল আসামী গ্রেফতার করেছে পুলিশ।
২২ নভেম্বর মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
নিহত সাইফুল লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। বর্তমানে তারা ঢাকার কেরানীগঞ্জ থানার চুলকাটিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গত বছরের ২৮ জুনে কাশিমপুরের সুরাবাড়ী গ্রামের নাভানা হাউজিং কোম্পানী এলাকার বিল থেকে হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
পরে নিহত সাইফুলের ভাই মোঃ রুবেল বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন।
পরে দীর্ঘ তদন্ত শেষে গত রাতে কালাকুর গ্রামের অলিউল্লাহ বেপারীর ছেলে মো. মনির হোসেনকে (২১) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মনির পুলিশকে জানায়, মনির তার দুই বন্ধুসহ পূর্ব শত্রুতার জেরে সাইফুলকে কেরানীগঞ্জ থেকে গাজীপুরের কাশিমপুর এলাকায় এনে ফুসলিয়ে বিলে বেড়াতে নিয়ে যায়। এক পর্যায়ে হাত-পা বেঁধে পানিতে ফেলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় মনির।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা