শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সেই অফুরন্ত উৎস : ড. আহমদ কায়কাউস
প্রথম পাতা » চট্টগ্রাম » নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সেই অফুরন্ত উৎস : ড. আহমদ কায়কাউস
সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সেই অফুরন্ত উৎস : ড. আহমদ কায়কাউস

---আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২০মি.) বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান (সেক্রেটারি ইনচার্জ) ড. আহমদ কায়কাউস বলেছেন, উন্নত দেশ গড়তে নিজস্ব জ্বালানি সক্ষমতা তৈরি করতে হবে। আমাদের প্রচুর জ্বালানি সম্পদ আছে, এ খাতে অগ্রসর হওয়ার অনেক সুযোগও আছে।

সুতরাং আমরা এখন জ্বালানি সক্ষমতা তৈরি করতে পারি। তবে সম্পদই শেষ কথা নয়, প্রয়োজন আইডিয়া। আইডিয়া জেনারেট করে আমরা ভবিষ্যতে আরো সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। টাকা বা খ্যাতির জন্য নয়, দেশের জন্য কাজ করে যেতে হবে, যাতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এর সুফল ভোগ করা যায়। দেশের উপকারে আসবে এমন গবেষণা চালিয়ে যেতে হবে।
তিনি আজ ২৮ নভেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ‘এনার্জি স্ট্যাটাস ইন বাংলাদেশ এন্ড রিসেন্ট এডভান্সেস ইন রিনিউএবল এনার্জি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. আহমদ কায়কাউস আরো বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যারা বলেছিল স্বাধীনের পর বাংলাদেশ মরে যাবে, তাদের কথা ভুল প্রমাণ করেছি আমরা। বরং এ উপমহাদেশের দেশগুলোর মধ্যে অনেক সূচকে আমরা এগিয়ে। আমরা ছোট বেলায় যেভাবে জীবনধারণ করেছি এ সময়ের ছেলেমেয়েরা সেভাবে নয়, আরো বহু উন্নত জীবনযাপন করতে পারছে। আমরা যেমন বলি আমার সন্তান থাকুক দুধে-ভাতে, ঠিক সেভাবে এখন উন্নত দেশ গড়ার মিশন ও আইডিয়া নিয়ে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, জ্বালানি দেশের উন্নয়নের চাবিকাঠি। তাই আমাদেরকে জ্বালানি নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে উন্নত দেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে। আমাদের প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় শেষ। এখন আমাদের নতুন উৎস খুঁজতে হবে। নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সেই অফুরন্ত উৎস। যা ব্যবহার করে আমরা উন্নত দেশ গড়তে পারি।
চুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, পিডিবি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, চট্টগ্রাম কেন্দ্র-এর সম্মানী সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন।

সভাপতিত্ব করেন আইইটি’র পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্কশপের কো-চেয়ারম্যান এবং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কাজী দেলোয়ার হোসেন।

সঞ্চালনায় ছিলেন আইইটি’র শিক্ষক মিসেস সাদিয়া তাসনিম মৌরি।





আর্কাইভ