বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে চলন্ত ট্রেনে আগুন : শতাধিক যাত্রী আহত
কালীগঞ্জে চলন্ত ট্রেনে আগুন : শতাধিক যাত্রী আহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৪০মি.) গাজীপুরের কালীগঞ্জে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জের আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি, টঙ্গী ও পুবাইল স্টেশন অতিক্রম করে বিকেল ৫টার দিকে গাজীপুরের কালীগঞ্জ আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যাল দড়িপাড়া এলাকায় এসে পৌঁছায়।
এ সময় ওই ট্রেনের ‘খ’ ও ‘গ’ বগির মাঝখানে হঠাৎ আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে পুরো ট্রেনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
এ সময় আতঙ্কিত হয়ে কম গতিতে চলা ট্রেনটি থেকে নারী ও শিশুসহ যাত্রীরা লাফিয়ে পড়েন। এক পর্যায়ে ট্রেনটি আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালের কাছে এসে থেমে যায়। স্থানীয়রা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, ট্রেনের গতি কম থাকায় লাফিয়ে পড়া যাত্রীরা গুরুতর আহত হয়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস সাত্তার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো হয়।
কালীগঞ্জ রেল স্টেশনের মাস্টার দীলিপ চন্দ্র দাস জানান, দুটি বগির মাঝখানের সংযোগে প্লাস্টিকের পাইপে আগুন ধরে যায়।
এতে ট্রেনটি দড়িপাড়া এলাকায় এসে থেমে যায়। এ সময় আতঙ্কিত হয়ে যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে পড়ে নেমে যান। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ট্রেনটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী, ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা