শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » শুধু নিজেরা চিনি মিলের নিকট থেকে সুযোগ নিলে চলবে না মিল রক্ষায় সহযোগিতা করতে হবে — শিল্প মন্ত্রী
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » শুধু নিজেরা চিনি মিলের নিকট থেকে সুযোগ নিলে চলবে না মিল রক্ষায় সহযোগিতা করতে হবে — শিল্প মন্ত্রী
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুধু নিজেরা চিনি মিলের নিকট থেকে সুযোগ নিলে চলবে না মিল রক্ষায় সহযোগিতা করতে হবে — শিল্প মন্ত্রী

---

তামিমুল ইসলাম তামিম, ঈশ্বরদী প্রতিনিধি :: প্রায় সাড়ে পাঁচশ কোটি টাকা লোকসানের জর্জরিত দেশের ১৫ চিনি মিলকে সচল করার লক্ষ্য নিয়ে পরীক্ষামূলকভাবে নির্ধারিত সময়ের এক মাস আগে দেশের বৃহত্‍ লালপুরের নর্থ বেঙ্গল চিনি মিলে ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে৷ শুক্রবার সকালে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য, মোনাজাত ও ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন৷ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটের জেলা আ’লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ এমপি, নাটের জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. সাজেদুর রহমান খাঁন, লালপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইসাহক আলী৷ স্বাগত বক্তব্য দেন মিলের এমডি আব্দুল আজিজ৷ এ সময় সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, ইৰু গবেষণা ইনসিন্সটিউটের মহাপরিচালক ড. মু খলিলুর রহমান, জেলা প্রশাসক মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন৷

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, শুধু নিজেরা চিনি মিলের নিকট থেকে সুযোগ সুবিধা নিলেই হবে না৷ আখ চাষীদেরও মিলকে সহযোগিতা করতে হবে৷ মিল জোন এলাকায় কোনো ভাবেই গুড় তৈরি করা যাবে না৷ গুড় তৈরি করে সাময়িক ভাবে লাভবান হলেও প্রত্যেকটি আখ চাষি পরিবারসহ মিলের সাথে সংশিস্নষ্ট এলাকাবাসী মারাত্বক ৰতির সম্মুখিন হবে৷ কারণ মিলে আখ সরবরাহ ঠিক থাকলে এলাকার স্কুল-কলেজ, রাসত্মা-ঘাট, মসজিদ, মন্দিরসহ সামাজিক উন্নয়ন অব্যাহত থাকবে৷মিল ক্ষতিগ্রস্থ হলে শুধু এলাকাবাসীই নয় ভবিষত্‍ প্রজন্মও মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হবে৷ চিনি মিলগুলো লোকসানী প্রতিষ্ঠানে পরিনত হলেও এলাকার আর্থ সামাজিক উন্নয়ন, কর্ম সংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচনসহ জনগনের জীবন যাত্রার মান উন্নয়নে এ শিল্পের যুগান্তকারী ভূমিকা রয়েছে৷
সরকারের একার পক্ষে চিনি শিল্প রৰা করা সম্ভব হবে না৷ এ শিল্প রক্ষয় সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে৷ এ শিল্পকে লাভজনক করতে হলে মিলগুলোর বিদ্যমান জমি, মেশিনারি, অবকাঠামো, জনবলসহ সকল সম্পদের শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে৷ মিল বাচিয়ে রাখতে কর্মকতর্া কর্মচারি শ্রমিকদের রাত দিন পরিশ্রম করতে হবে৷ ব্যক্তি বা গোষ্ঠির স্বার্থকে জলাজ্জলি দিয়ে মিলের স্বার্তে কাজ করতে হবে৷ সিবিএ, স্থানয়ি জন প্রতিনিধি, শ্রমিক কিংবা কর্মচারি সংগঠন, রাজনৈতিক ব্যক্তিসহ সবাইকে আগে মিলের স্বার্থ বিবেচনায় নিতে হবে৷ মিলগুলো বেচে থেকে লাভজনক হলে সকলের স্বার্থই কম-বেশি রৰা হবে৷ চিনি মিলগুলো বন্ধ হয়ে গেলে এ প্রভাব শুধু আখ চাষিদের উপরই পড়বে না৷ সামগ্রিক ভাবে এলাকার জনরগন পাওয়ার ক্রাসারসহ সকলের উপর পড়বে৷ মাড়াই উদ্বোধন হওয়ার আড়েই মিল জোন এলাকায় পাওয়ার ক্রসারে গুড় উত্‍পাদন কোনো ভাবেই প্রত্যশিত নয়৷ নর্থ বেঙ্গল চিনি মিলসহ অন্যান্য ধ্বংস প্রাপ্ত চিনি মিলগুলোকে উজ্জিবিত করতে হবে৷ এ মিলকে সচল করার মাধ্যমে এ অঞ্চলে অর্থনৈতিক জোন গড়ে তুলতে হবে৷ এ কারনেই নির্ধারিত সময়ের এক মাসে আগে আখ চাষিদের দাবীর প্রেৰিতে আখ মাড়াই উদ্বোধন করা হলো৷
তিনি আরও বলেন, দেশকে পাকিস্থানের মতো অকার্যকর করতে জামায়াত শিবিরের দোসর এবং বিদেশী চক্র ষড়যন্ত্র করছে৷ তারা এ দেশের চিনি শিল্পকে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা করছে৷ বেগম খালেদা জিয়া চলতি বছরে ৯৩ দিন দেশ ব্যাপী অরাজকতা সৃষ্টি করেছেন৷ পেট্রল বোমা মেরে মানুষ হত্যা ও গাড়ি পুরিয়েছে৷
জননেত্রী শেখ হাসিনাকে উনিশ বার প্রান নাশের চেষ্টা করা হয়েছে৷ আল্লাহ তাকে রক্ষা করেছেন৷ শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের ভাত কাপড়সহ পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে৷ শিক্ষার হার সাতচল্লিশ থেকে বেড়ে একাত্তরে উন্নীত হয়েছে৷ মানুষের গড় আয় ছিল সাড়ে আটশ ডলার এখন হয়েছে তের’শ ডলার৷ খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়েছে৷ ২০২১ সালের মধ্যেই এদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে৷ যদিও বিদেশীরা এখনই বলা শুরু করেছে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে৷
উল্লেখ্য, দেশের লোকসানী মিলগুলোকে রক্ষার কৌশল হিসেবে দেশে এই প্রথম নির্ধারিত সময়ের এক মাস আগে নর্থ বেঙ্গল চিনি মিলের ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হলো৷ এ মৌসুমে ২ লাখ ৪০ হাজার মে.টন আখ মাড়াই করে ১৯ হাজার ৫’শ ৬০ মে.টন চিনি উত্‍পাদনের লক্ষ্য মাত্র নির্ধারন করা হয়েছে৷ চিনি আহরনের হার ধরা হয়েছে শতকারা ৮ দশমিক ১৫ ভাগ৷ ২০১৪-১৫ মৌসুমে বিরুপ আবহাওয়া বিরাজ করায় শতকরা ২৫ ভাগ জমিতে পানি জমা, আখের গোড়া পচে যাওয়া, চিনির মূল্য থেকে গুড়ের মুল্য বেশি হওয়া, চাষি কর্তৃক আখ মিলে সরবরাহ না করে গুড় তৈরি করায় ও মিলে বিলম্বে মাড়াই শুরু হওযায় লক্ষ্য মাত্রা অর্জিত হয় না৷ এবং চিনি রিকভারি হারও অর্জন করা সম্ভব হয়নি৷

আপলোড : ৩০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৫৬ মিঃ

Go to Feedback





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)