শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাপাসিয়ায় ডায়াবেটিক সমিতির উদ্বোধন
প্রথম পাতা » গাজিপুর » কাপাসিয়ায় ডায়াবেটিক সমিতির উদ্বোধন
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপাসিয়ায় ডায়াবেটিক সমিতির উদ্বোধন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: “সচেতন হোন সুস্থ থাকুন” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে গাজীপুরের কাপাসিয়ায় ১১ ডিসেম্বর রবিবার বিকেলে উদ্বোধন হয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কাপাসিয়া উপজেলা শাখা। উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ সমিতির উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।

সমিতির মহাসচিব উপাধ্যক্ষ তানভিরুল হকের সভাপতিত্বে ও ডা. জুলকারনাইনরের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, কায়সার আহমেদ, আব্দুল হালিম খোকন ও মফিজউদ্দিন আহমেদ প্রমূখ।

এ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জুলকারনাইন জানান, ১২ ডিসেম্বর সোমবার থেকে বারডেম থেকে সি.সি.টি কোর্স করা ১জন মেডিকেল অফিসার, ১ জন নিউট্রিশনিস্ট, ১ জন ল্যাব টেকনোলজিস্ট ও ১ জন সহকারি ম্যানেজার কাম কম্পিউটার অপারেটর সহ ৭জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে প্রাথমিক যাত্রা শুরু করবে এ সমিতি। শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত বারডেম কিংবা গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির চেয়ে কম খরচে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। সেক্ষেত্রে সেবার গুনগত মান নিশ্চিতের লক্ষ্যে প্রতিদিন ২০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হবে। রোগীদের ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, হার্ট ও অন্যান্য প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষাও করা হবে। আর প্রতি সোমবার দুপুর ১টা থেকে রোগী ও সর্ব সাধারণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পুষ্টি, সুস্বাস্থ্য ও আমাদের করণীয়’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ হাসপাতালের চিকিৎসা সেবার মান ও নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্যে ৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে রোগীদের নাম নিবন্ধন শুরু হয়েছে এবং এ পর্যন্ত ৩৫২ জন সেবা প্রত্যাশী নিবন্ধন করেছেন।





আর্কাইভ