শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কৃষকের তিনশ কলাগাছ কেটে দিয়েছে দুবৃত্তরা
প্রথম পাতা » অপরাধ » কৃষকের তিনশ কলাগাছ কেটে দিয়েছে দুবৃত্তরা
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষকের তিনশ কলাগাছ কেটে দিয়েছে দুবৃত্তরা

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের এক কৃষকের ধরন্ত সাড়ে ৩’শ কলাগাছ কেটে দিয়েছে দুবৃত্তরা । ১২ ডিসেম্বর সোমবার গভীর রাতে ঝিনাইদহ ডেফলবাড়ীয়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

কৃষক সিরাজ আলী মন্ডল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, অন্যের জমি লিজ নিয়ে টাকা ধার করে ১৩ কাঠা জমিতে কলার আবাদ করেন তিনি। কলা গাছের ফলও ভালো হয়েছিল। কিছু দিনের মধ্যে কলার কাঁদি কেটে বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু কে বা কারা রাতে তার জমির সাড়ে ৩’শ কলাগাছ কেটে দিয়েছে। ১২ ডিসেম্বর সোমবার সকালে এলাকাবাসী খবর দিলে মাঠে এসে তিনি দেখেন তার জমির কলাগাছ মাটিতে লুটিয়ে পড়ে আছে। কলার কাঁদি কেটে ফেলা হয়েছে। অন্যের নিকট থেকে টাকা ধার করে তিনি কলা চাষ করেছিলেন। কিছুদিন পরই প্রতি কাঁদি আড়াইশ থেকে তিনশ টাকা বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু কে বা কারা তার কলাগাছ কেটে দিয়েছে। এতে তিনি চরম ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয় একজন কৃষক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, অনেক কষ্ট করে কৃষক সিরাজ উদ্দিন মন্ডল কলাগাছ লাগিয়েছিল। ফসলের সাথে এ ধরনের শত্রুতা যারা করেছেন তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন তিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, কলা গাছ কাটার ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)