শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় চুরির অপবাদ দিয়ে জেলেকে মধ্যযুগীয় নির্যাতন
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় চুরির অপবাদ দিয়ে জেলেকে মধ্যযুগীয় নির্যাতন
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনায় চুরির অপবাদ দিয়ে জেলেকে মধ্যযুগীয় নির্যাতন

---মুতাসিম বিল্লাহ, বরগুনা :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.৫৭মি.) মাছ ধরার নৌকা চুরির অভিযোগে বরগুনায় এক দরিদ্র জেলেকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একটি গরু এবং দুইটি ছাগলসহ চার বিঘা জমিও লিখিয়ে নিয়েছেন ইউপি সদস্য।
দুই দিন ধরে তাঁকে বেঁধে রেখে মধ্যযুগীয় নির্যাতন করেছে ইউপি সদস্যের  সহযোগীরা অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে। খবর পেয়ে পুলিশ ১৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় অধিবাসী এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক আগে একই ইউনিয়নের মরখালী গ্রামের স্থানীয় অধিবাসী সজীব মাতুব্বরের একটি ইঞ্জিনচালিত নৌকা চুরি হয়। গত শনিবার সদর উপজেলার পদ্মা গ্রামের বিষখালী নদীতে নৌকাসহ পার্শ্ববর্তী পশ্চিম রায়ভোগ গ্রামের মো. ইউনুস খানের ছেলে দরিদ্র জেলে জয়নাল খানকে (৩২) আটক করে স্থানীয়রা। ওইদিন
রাতেই চুরি হওয়া নৌকাসহ জয়নালকে রায়ভোগ গ্রামের সংশ্লিষ্ট ইউপি সদস্য জসীম মাতুব্বরের বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা।
ইউপি সদস্য জসীম মাতুব্বরের বাড়িতে আটকে রেখে শনিবার রাত থেকে পরের দিন দুপুর পর্যন্ত জয়নালকে মধ্যযুগীয় বর্বর নির্যাতন চালায় চুরি হওয়া নৌকার মালিক সজিব মাতুব্বর, তার চাচাত ভাই রাসেল মাতুব্বর এবং তাদের সহযোগীরা। এ সময়
তার নাভীর ভেতরে ধান ঢুকিয়ে দল বেঁধে পালাক্রমে পায়ের গোড়ালি দিয়ে সজোরে আঘাত করে নির্মম নির্যাতন করে ইউপি সদস্য জসীম মাতুব্বরের সহযোগী সেলিম বিশ্বাস, শাহ আলম বিশ্বাস, ফরিদ মিয়া এবং মো. ছগির হোসেন।

এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন জয়নাল। দুপুরে ঘটনাস্থলে এসে জয়নালকে চুরির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেন ঢলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু।
বাড়ি ফিরে জয়নালের হাত পা ফুলে ওঠে। গুরুতর অসুস্থ হয়ে পড়েন জয়নাল। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে পুনরায় তাঁকে নিজ বাড়িতে নিয়ে আসেন ইউপি সদস্য জসীম মাতুব্বর।
সেখানে তিনি জয়নালকে আটকে রাখেন যাতে থানায় গিয়ে এ ঘটনায় কোনো অভিযোগ করতে না পারেন জয়নাল। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে ইউপি সদস্য জসীম মাতুব্বরের বাড়ি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় জয়নালকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে।
গুরুতর অসুস্থ জেলে জয়নালের সঙ্গে কথা বললে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নানা কৌশলে নির্মম নির্যাতন করা হয়েছে তাকে। নাভীর ভেতরে ধান ঢুকিয়ে পায়ের গোড়ালি দিয়ে একজনের পর আরেকজন তাকে আঘাত তরে নির্মম নির্যাতন চালায়।
তার গোপনাঙ্গেও নির্মমভাবে আঘাত করা হয়েছে বারবার। এখন তিনি প্রস্রাব করতে পারেন না।
শরীরের সর্বত্র তার এখন অসহ্য যন্ত্রণা। নির্যাতনকারী সেলিম বিশ্বাসের সঙ্গে তার পূর্ব
বিরোধ ছিল বলে জানান তিনি। জয়নালের স্ত্রী মুন্নী বেগম (২৫) জানান স্থানীয় অধিবাসী বাদল মণ্ডলকে ৮০ হাজার টাকা দিয়ে কিছু জমি বন্ধক রেখেছিলেন তাঁরা। ওই সময় বাদল মণ্ডলের কাছ থেকে তারা যে লিখিত স্ট্যাম্প নিয়েছিলেন তাও নিয়ে গেছে ইউপি সদস্য ও তার লোকজন। জোর করে একাধিক খালি স্ট্যাম্পেও সই নিয়েছে তারা। এ ছাড়া একটি গরু ও দুইটি ছাগলসহ চার বিঘে জমিও লিখিয়ে নিয়েছে ইউপি সদস্য জসীম মাতুব্বর।
তিনি আরো জানান জান্নাতী নামে তাদের চার বছরের একটি শিশু রয়েছে। একদিকে গুরুতর অসুস্থ স্বামী আর একদিকে দারিদ্রের টানাপোড়েন কীভাবে তিনি সামলাবেন- তা তাঁর জানা নেই। স্থানীয় অধিবাসী নেছার উদ্দিন সানু মাতুব্বর (৬০) বলেন “চুরি করলেও দেশে প্রচলিত আইন রয়েছে।
এভাবে একটা মানুষের জীবন শেষ করে দেওয়ার কোনো যুক্তি নেই। ” এ বিষয়ে ইউপি সদস্য জসীম মুতুব্বর বলেন “চুরি করার পরে লোকলজ্জার ভয়ে সে বাড়ি যেতে পারছিল না, তাই সে আমার বাড়িতে ছিল। ” বরগুনা থানার এএসআই হাসান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান চুরির অভিযোগে নির্যাতনের তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে জয়নালকে তিনি উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করেন। তদন্ত না করে নৌকা চুরির বিষয়ে কিছু বলা যাবে না বলে জানান তিনি।
ঢলুয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু বলেন  “কয়েকদিন ধরে নৌকা চুরি হচ্ছিল। বিষয়টি বেশ কিছুদিন ধরে অনুসন্ধান করে
জয়নালকে নৌকাসহ ধরতে সক্ষম হয় তারা। ধরা পড়ার পর চুরির বিষয়ে স্বীকারও করে সে। ” জরিমানার বিষয়ে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান স্থানীয় অনেকেই তার কাছে টাকা পাবেন। যা এক-দেড় লাখ টাকারও বেশি হবে।
তাই তিনি যার যার টাকা ফেরৎ দেওয়ার কথা বলেছেন তিনি। নির্যাতনের বিষয়ে চেয়ারম্যান জানান তিনি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা কিছু
মারধর করেছে তাকে। তার চিকিৎসার ব্যাপারে নিজে তদারকি করছেন বলে জানান তিনি।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)