বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » বাউবিতে সমাবর্তনে পাঁচ হাজার গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন
বাউবিতে সমাবর্তনে পাঁচ হাজার গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন
গাজীপুর জেলা প্রতিনিধি :: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ৫ম সমাবর্তন আগামী ১৯ ডিসেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ব বিদ্যালয়ের পাচটি স্কুলের পাঁচ হাজার ১২ জন নিবন্ধিত গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন।
১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে বাউবি’র কনফারেন্স রুমে সমাবর্তন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বাউবি’র উপাচার্য অধ্যাপক এমএ মাননানের সভাপতিত্ব সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেন, কোষাধক্ষ্য মোঃ আবু তাহের, রেজিস্ট্রার অধ্যাপক আবুল হোসাইন আহমেদ ভুইয়া, গণসংযোগ বিভাগের যুগ্মপরিচালক মোঃ আবুল কাসেম শিখদার প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বাউবির চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ।
বক্তব্য রাখবেন কমনওয়েলথ অব লার্নিং (কানাডা)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার।
বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম, বাংলাদেশ মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মাননান।
সম্মেলনে আরো জানানো হয়, সমাবর্তনের দিন অংশগ্রহনকারীদের জন্য সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গাজীপুরের সমবর্তন স্থলে যাওয়ার জন্য ২৮টি বাস ছেড়ে যাবে। বর্ণিল সাজে সাজানো হচ্ছে ক্যাম্পাস।





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন