শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে কবর স্থানে ওষধি বাগান
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে কবর স্থানে ওষধি বাগান
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে কবর স্থানে ওষধি বাগান

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৭মি.) কবর স্থান পরিস্কার রাখতে ও নিয়মিত আসা যাওয়া করতে ঝিনাইদহ ভুটিয়ারগাতি এলাকার এক মহান ব্যাক্তি গড়ে তুলেছেন ওষধি বাগান। পথ চলতে ঘন জঙ্গল চোখে পড়লেই ধরে নেওয়া হয় জায়গাটি কবরস্থান। কেউ মারা গেলে সেখানে দাফনের জন্য যাওয়া হয়, বাকি সময়ে জায়গাটির খোঁজ কেউ রাখে না। শিয়াল-কুকুরের আস্তানায় পরিনত হয় এই সকল জায়গাগুলি।

অনেকে এগুলোর হাত থেকে রক্ষা পেতে প্রাচীর দিয়ে ঘিরে রাখেন। কিন্তু জঙ্গল জঙ্গলই রয়ে যায়। আর কবর স্থান কবর স্থানই থাকে। নওশের আলীর সহযোগিতায় মাজেদুর রহমান তাদের পারিবারিক কবরস্থানের পবিত্রতা রক্ষা করেই ঘন জঙ্গল পরিষ্কারের মাধ্যমে সেখানে গড়ে তুলেছেন এক ঔষধি গাছের বাগান। যেখানে নিয়মিত পরিচর্চার কারনে মানুষের আনাগোনা বেড়েছে। অনেকে ঔষধি গাছের লতা-পাতা নিতে এই বাগানে আসছেন। বিভিন্ন গাছের ফুলের গন্ধে পাশ^বর্তী এলাকা মুগ্ধ হয়ে আছে। আর এই বাগান এলাকাবাসিকেও অনুপ্রানিত করেছে। আরো একটি বাগান গড়ে উঠছে তাদের গ্রামেই।

ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের জোয়ারর্দার আনোয়ার হোসেন ওরফে মিনি মিয়ার দুই সন্তান। ছোট ছেলে জোয়ারর্দার মতিয়ার রহমান ওরফে মতি মিয়া ইতোমধ্যে মারা গেছেন। বড় ছেলে নওশের আলী থাকেন ঢাকায়। মৃত মতিয়ার রহমানের এক ছোট ছেলে মাজেদুর রহমানকে সঙ্গে নিয়ে বড় ছেলে নওশের আলী গড়ে তুলেছেন এই ঔষধি গাছের বাগান। মাজেদুর রহমান সিএইচটি মিডিয়াকে বলেন, তাদের ৩৩ শতক জমির উপর রয়েছে পারিবারিক কবরস্থান। যেখানে তার দাদা-দাদীর কবর রয়েছে।

এরপর তার বাবা মারা গেলে তাকেও এখানে দাফন করা হয়েছে। তিনি বলেন, তার বাবা মারা গেছে প্রায় ৮ বছর। তিনি সে সময়ে দেশের বাইরে ছিলেন। ৩ বছর হলো তিনি দেশে এসে বাবার কবর দেখতে গিয়ে চোখে পড়ে জঙ্গল আর জঙ্গল। অবস্থা এতোটাই খারাপ ছিল তাদের বাবার কবরটি খুজে পাওয়া মুশকিল।এই অবস্থা দেখে তার মাথায় আসে জায়গাটি পরিষ্কার এবং ব্যবহার করতে হবে। তিনি জানান, চাচা নওশের আলী আগেথেকেই ঔষধি গাছ নিয়ে কাজ করেন। গাজিপুরে তার একটি বাগানও রয়েছে। এরপর চাচা আর তিনি মিলে নিজ গ্রামের কবর স্থানে গড়ে তুলেছেন ঔষধি গাছের বাগান।

মাজেদুর রহমান আরো বলেন, শুরুতে কবর স্থানের পবিত্রতা রক্ষা রাখার জন্য সেখানে কিভাবে এই বাগান করা যায় সেই চিন্তা মাথায় নেন। এরপর জায়গাটি পরিষ্কার করার কাজে হাত দেন। শুরু করেন বিভিন্ন ঔষধি গাছের চারা রোপন। যেখানেই কোনো ঔষধি গাছ পেয়েছেন সেখান থেকেই কিনে এনে তার বাগানে রোপন করেছেন। এক বছর বেড়া দিয়ে জায়গাটি ঘিরে রাখার পর ইটের প্রাচীর নির্মান করেছেন। কবর স্থানের জমিটিও ট্রাষ্টি করে দিয়েছেন। তিনি নিজেই প্রতিনিয়ত এই বাগানের পরিচর্জা করেন। গাছে পানি দেওয়া, আগাছা পরিষ্কার সবকিছুই নিজেই করেন।

বর্তমানে অশগন্ধা, দশমূল, অশোক, ইসেরমূল, লাল চন্দন, সাদা চন্দন, দুধরাজ, মনিরাজ, কাঞ্চনফুল, বিষকরবী, রিটা, গুয়েবাবলা, হরিতকি, আমলকি, বহেরা, চুইঝাল, কুঁজ, মহা সমুদ্র কোস্তরী আদাসহ শতাধিক ঔষধি গাছ রয়েছে। বাগানে সারিবদ্ধ গাছের ফাঁকে রয়েছে ৫টি কবর। জায়গা রাখা আছে আরো কবরের। গাছের পরিচর্জা করতে গিয়ে নিয়মিত কবরটিও পরিচর্জা করা হচ্ছে।

তিনি বলেন, এলাকার মানুষ তাদের প্রয়োজনমত মতো লতা-পাতা ও গাছেরছাল নিয়ে যান। প্রাচীরের গেটের চাবি পাশের এক বাড়িতে রাখা থাকে। যেকোনো মানুষ এখানে এসে তালা খুলে তাদের প্রয়োজন মেটাতে পারছেন। ভুটিয়ারগাতি গ্রামের মামুনুর রহমান বলেন, জোয়ারদারদের এই উদ্যোগ তাদেরকে অনুপ্রানিত করেছে। এটা দেখে তাদের খুব ভালো লেগেছে। তাই তারাও উদ্যোগ নিয়েছেন তাদের পারিবারিক কবরস্থানে ঔষধি গাছের বাগান করবেন। ইতোমধ্যে ৮৬ শতক জমি প্রাচীর দিয়েছেন। গাছ লাগানো শুরু করবেন বলে জানিয়েছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)