শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে গাছের সাথে পিকআপের ধাক্কায় নিহত ৪, আহত ২০
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে গাছের সাথে পিকআপের ধাক্কায় নিহত ৪, আহত ২০
রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে গাছের সাথে পিকআপের ধাক্কায় নিহত ৪, আহত ২০

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.০০মি.) গাজীপুরের কালীগঞ্জে গাছের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ ৪ জন নিহত হয়েছে। আরো অন্তত ২০ জন আহত হয়েছে।

১৮ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাইপাস সড়কে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাকসাত্রা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রেনু মিয়া (২৭), মুসলিম মিয়ার ছেলে ফরিদ মিয়া (৩০), মনর আলীর ছেলে ফরিদ হোসেন (২৮)। এরা সবাই দিন মজুরের কাজ করতেন। নিহত পিকআপ ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। এদের মধ্যে ৮ জনকে গুরুতর অবস্থায় ঢাকা জাতীয় অর্থোপেটিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। এরা হলেন মনতাজ আলীর ছেলে মো. আলম (১৯), আলী হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২০), মোসলেম মিয়ার ছেলে কামাল হোসেন (২৫), সুরুজ আলীর ছেলে মান্নান মিয়া (১৮), নুরু হোসেনের ছেলে মোজাম্মেল হক (২২), মজিদ মিয়ার ছেলে রশিদ মিয়া (৪০) এবং শান্ত মিয়া (৫০), আলী হোসেন (২৫) উভয় পিতা অজ্ঞাত।

এ ঘটনায় আহত অন্যরা হলেন হাকিম মিয়ার ছেলে শামসুল মিয়া (৬০), মহর আলীর ছেলে লিটন মিয়া, বাচ্চু মিয়ার ছেলে নুরু মিয়া (২০), ধনা শেখের ছেলে হাদিস শেখ (১৮), ওসমান হোসেনের ছেলে লিটন মিয়া, পান্নু শেখের ছেলে মজনু শেখ (৪০) এবং হৃদয় (১৯), মাসুদ মিয়া (৩৫) উভয় পিতা অজ্ঞাত। বাকীদের পরিচয় জানা যায়নি। আহত এবং নিহতদের গ্রামের বাড়ী একই এলাকায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তারিক হাসান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাই তাদের ঢাকা জাতীয় অর্থোপেটিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মাওলা আহত মাসুদ মিয়ার বরাত দিয়ে জানান, রবিবার ভোরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে ২৩ জন শ্রমিক নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় যাচ্ছিল। এ সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাইপাস সড়কে দূরন্ত গতির পিকআপ ভ্যানটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে পিকআপের পেছনের অংশ ভেঙ্গে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পিকআপের চালকসহ ৩ জন নিহত হয় এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আরো একজনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, চালক ও হেলাপারসহ পিআকপে ২৫ জন লোক ছিল। ঘটনার পর পিকআপ ভ্যানের হেলপার পালিয়ে গেছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ