শিরোনাম:
●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
রাঙামাটি, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গৌরীপুরে ফের কালী ও সিতলা প্রতিমা ভাংচুর
প্রথম পাতা » অপরাধ » গৌরীপুরে ফের কালী ও সিতলা প্রতিমা ভাংচুর
সোমবার ● ১৯ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৌরীপুরে ফের কালী ও সিতলা প্রতিমা ভাংচুর

---ময়মনসিংহ অফিস :: (৫ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১১মি.) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে ফের কালী প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
রবিবার ১৮ডিসেম্বর দিনগত রাতে পূর্ব মইলাকান্দা গ্রামের অধ্যক্ষ সুবোধ গোস্বামীর বাড়ীর আঙ্গিনার মন্দিরে কালী প্রতিমা ও সিতলা প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা ।
এর আগে গত ৪ ডিসেম্বর একই ইউনিয়নের কাউরাট গ্রামে আরো দু’টি মন্দিরে কালী প্রতিমা ভাংচুর করেছিল দুর্বৃত্তরা। মাইলাকান্দা ইউনিয়নে একের পর এক মূর্তি ভাংচুরের ঘটনায় বর্তমানে আতংকে রয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। অধ্যক্ষ সুবোধ গোস্বামী জানান, ঘটনারদিন রাতে দুর্বৃত্তরা গ্রিল দেওয়া কালি মন্দিরে বড় একটি বাঁশ ঢুকিয়ে কালী প্রতিমার মুন্ডমালা ভেঙ্গে ফেলে। এসময় পাশের মন্দিরে রক্ষিত সিতলা মূর্তিটি তুলে নিয়ে মন্দিরের পিছনে ভেঙ্গে ফেলে দিয়ে যায়। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এ মন্দিরে পূজা অর্চনা চলে আসছে। কিন্তু কোন দিন এ ধরনের ঘটনা ঘটেনি।
গৌরীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহাম্মেদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের পৌর কমিটির সভাপতি চন্দন কুমার এস ও উপজেলা শাখার সভাপতি ননী গোপাল দত্ত, স্থানীয় হিন্দু সম্প্রদায় ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহাম্মেদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, মূর্তি ভাংচুরের ঘটনায় শ্রী সতীর্থ গোস্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগে কাউরাট গ্রামে কালী প্রতিমা ভাংচুরের ঘটনায় ৩ জনকে প্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)