শুক্রবার ● ২৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » গাবতলীর কাগইলে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
গাবতলীর কাগইলে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি :: (৯ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) ২৩ ডিসেম্বর শুক্রবার বগুড়া গাবতলীর কাগইল খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক মো. মোমিনুল হক শিলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণপাড়া ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল, কাগইল করুণা কান্ত উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবিনা শফি লিথি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিল্টন হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াছ আহম্মেদ, জালাল উদ্দিন, মো. শাহীন মোল্লা, সমাজসেবক এম মশিউর রশিদ রাজু, এজাজ আহম্মেদ লাভলু ও আব্দুর রশিদ। আরো বক্তব্য রাখেন আ’লীগ নেতা মাকছুমুল হাকিম রিপু, কাগইল খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি কিশোরী মোহন দত্ত, সাধারণ সম্পাদক ফজলুল হক রোকন, সংগঠনের নেতা আবু মুসা, রতন মোহন্ত, আতাউর রহমান ও শফিকুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিকরাইল হোসেন, আবু বক্কর, আমজাদ হোসেন, আব্দুল বাছেদ দুলু। খেলাটি পরিচালনা করেন সাংবাদিক রফিকুল ইসলাম। খেলায় বগুড়া সোনালী অতীত ক্লাব বনাম উত্তরবঙ্গ সোনালী অতীত একাদশ অংশ গ্রহন করেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল