শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » জেলা পরিষদ নির্বাচনে পাবনা’য় ত্রিমুখী লড়াই
প্রথম পাতা » পাবনা » জেলা পরিষদ নির্বাচনে পাবনা’য় ত্রিমুখী লড়াই
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলা পরিষদ নির্বাচনে পাবনা’য় ত্রিমুখী লড়াই

---

পাবনা প্রতিনিধি :: (১৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৯মি.) পাবনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রেজাউর রহিম লাল, পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ভূমিমন্ত্রীর মেয়ে মাহজেবিন শিরিন পিয়া।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পাবনা জেলা পরিষদে ১ হাজার ১০৫ জন জনপ্রতিনিধি তাদের ভোট প্রয়োগ করবেন। এদের মধ্যে চাটমোহর, ভাঙ্গড়া, আটঘরিয়া, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যানসহ প্রায় ৩০০ ভোটার রয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত। তাদের ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে মনে করছেন প্রার্থীরা।

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রেজাউল রহিম লাল বলেন, দলের জন্য আমি সারাজীবন কাজ করেছি। সংকটের সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। দল আমাকে সমর্থন দিয়েছে। তাই, আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন মনে করেন, তিনি দলের জন্য নিবেদিত। প্রতিটি মেম্বার-চেয়ারম্যানকে তিনি চেনেন। ফলে তারা তাঁকেই বেছে নেবেন।

জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া বলেন, একমাত্র নারী প্রার্থী তিনি। তা ছাড়া দলের জন্য তাঁর অবদান রয়েছে। সবার ভোট পাবেন বলে তিনি মনে করেন।

জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সিএইচটি মিডয়া প্রতিনিধিকে বলেন, জেলা পরিষদ নির্বাচনের সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচনে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।





আর্কাইভ