বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান
রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান

ষ্টাফ রিপোর্টার :: (১৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মি.) রাঙামাটিতে ৬নং পৌর ওয়ার্ডের হ্যাচারী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। বুধবার ২৮ডিসেম্বর সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা হ্যাচারী এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবার প্রধানদের হাতে ৫হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শহীদুল আলম স্বপন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার