রবিবার ● ১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে জাতীয় যুব দিবস উদযাপন
রাঙামাটিতে জাতীয় যুব দিবস উদযাপন

ষ্টাফ রিপোর্টার :: “জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১ এ উন্নত বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় যুব দিবস ২০১৫৷
এ উপলক্ষে ১নভেম্বর রবিবার র্যালী, আলোচনাসভা, যুবদের মাঝে ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও সেলাই মেশিন বিতরণ করা হয় ৷ সকালে র্যালীটি রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় এবং পরিষদের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয় ৷ র্যালী ও আলোচনা সভায় রাঙামাটির সরকারি বেসরকারী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন ৷
রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)) মোঃ তানভীর আজম ছিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য চান মুনি তঞ্চঙ্গ্যা ৷ স্বাগত বক্তব্য দেন রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুল্লাহ ৷
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনে যেমন যুবদের বিরাট ভূমিকা ছিল তেমনি বর্তমান সরকারের ভবিষ্যতে দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যুবদের ভূমিকা রাখতে হবে ৷ তিনি বলেন, যুবরাই দেশের প্রধান চালিকা শক্তি ৷ এদের বাদ দিয়ে দেশ কখনোই সামনের দিকে এগিয়ে যাবেনা ৷
রাঙামাটি যুব উন্নয়নে সেলাইয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ৩৯জন প্রশিক্ষণার্থীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিষদ হতে সেলাই মেশিন ও যুব উন্নয়ন হতে ৪জনকে ২লক্ষ টাকা, ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয় ৷
আপলোড : ১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৪১ মিঃ





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা