শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে এইচএসসি পরীক্ষার্থীসহ দু’নারীর আত্মহত্যা
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে এইচএসসি পরীক্ষার্থীসহ দু’নারীর আত্মহত্যা
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে এইচএসসি পরীক্ষার্থীসহ দু’নারীর আত্মহত্যা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে ২ জানুয়ারি সোমবার পৃথক ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ দু’নারী আত্মহত্যা করেছে। নিহত কলেজ ছাত্রী চাদনী (১৬) ফরিদপুরের বোয়ালমারী থানার তেলজুরী গ্রামের মিলু শেখের মেয়ে। সে তার মা জোসনা বেগম ও সৎ বাবা বেলাল হোসেনের সঙ্গে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকায় বসবাস করতো।

নিহত অপর গৃহবধূ কাজলী বেগম (৩২) স্বামীর বাড়ী জেলার কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে অবস্থান করে বাড়ীতে বাঁশ-বেত শিল্পের কাজ করতো।

জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের মানবিক বিভাগের ছাত্রী চাদনী আক্তার ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থী। চাদনীর সৎ বাবা বেলাল হোসেন ৬/৭ বছর আগে উপজেলার হাবিবপুর এলাকায় বনের জমিতে ঘরে বসবাস করে আসছিলেন। বছর দু’এক আগে চাদনীর মা জোসনা বেগম স্বামী বেলাল হোসেনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। তখন বিষয়টি স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।

এদিকে স্থানীয় শাকিল নামে এক যুবকের সাথে চাদনী প্রেমের সম্পর্কে জড়িয়ে পরলে তার মা বাধা দেয়। এনিয়ে মা ও মায়ের কলহ সৃষ্টি হয়।

চাদনীর মা জোসনা বেগম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সোমবার সকাল ৯ টার দিকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে মেয়েকে বকাঝকা করেন। এক পর্যায়ে চাদনী তার পড়ার ঘরে দিয়ে আড়ার সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যার করে। এক পর্যায়ে জোসনা বেগম ও তার ছেলে ঘরের ভিতরে গিয়ে তাকে নিচে নামিয়ে হাসপাতালে নেয়ার চেষ্টা করে। ঘর থেকে বের করার সাথে সাথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে জোসনা বেগমের স্বামী বেলাল হোসেন ও চাদনীর প্রেমিক শাকিল হোসেন পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান , চাদনী মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের বাড়ী যায়। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে লাশ ফেলে বাড়ীর সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তাদের কৌশলে বাড়ীতে ডেকে আনলেও এক পর্যায়ে বেলাল পালিয়ে যায়।

এলাকাবাসীর খবরের ভিত্তিতে থানা পুলিশ সোমবার বিকেল ৪ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ওসি তদন্ত মোহাম্মদ আলী জিন্নাহ জানান, থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে ঘটনাটি হত্যা না আতœহত্যা।

অন্যদিকে একইদিন গাজীপুরের কালীগঞ্জে পাওনাদারের নির্যাতন ও অপমানে গৃহবধূ কাজলী বেগম (৩২) আত্মহত্যা করেছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন নিহতের স্বামী আলামিন মিয়া। সোমবার সকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে নিহতের বড় ভাই ইকবাল হোসেন বাদী হয়ে ওইদিন দুপুরে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্য মামলা (নং ১) দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) আমিনুর রহমান।

নিহতের স্বামী আলামিন জানান, প্রতিদিনের মত সোমবার ভোরেও তিনি ঢাকায় রিক্সা চালাতে চলে যান। সকালে কাজলী গৃহস্থলীর নানা কাজকর্ম সারে। এর ফাঁকে একই এলাকার মৃত শাজাহানের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৩৫) বাড়ীতে এসে পাওনা টাকা দাবি করে। কিন্তু কাজলী দিতে অপারগতা প্রকাশ করলে তার উপর শারীরিক নির্যাতন চালায়। আর এই নির্যাতনের অপমান সইতে না পেরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

নিহতের শিশু ছেলে দিগন্ত (১১) বলেছে, সকালে সালাউদ্দিন কাকা মাকে বকছে আর মারছে। পরে মা আমারে ফুফুর বাড়ি থেকে স্কুলের জামা আনতে কয়। স্কুলের কাপড় লইয়া বাড়িতে আইয়া মায়রে ঘরের আড়ে লটকা দেইখ্যা বঁটি লইয়া কাপড় কাইটা মাটিতে নামাই।

স্থানীয়রা জানান, সকালে সাড়াশব্দ না পেয়ে তারা ঘরে ঢুকে দেখেন কাজলী ঝুলে আছেন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা সকালে কোন এক সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) আমিনুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে নিহতের গায়ে আঘাতের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তার থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। আপাতত অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)