মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
গাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলীর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ১ জানুয়ারি রবিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা বাড়ির আলমারি ভেঙে সাড়ে ৯ ভরি স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা নূর মোহাম্মদ আহত হন।
গৃহকর্তা নূর মোহাম্মদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রবিবার গভীর রাতে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় বাঁধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে ঘরের আলমারি ভেঙে সাড়ে ৯ ভরি স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ঘটনায় সোমবার সকালে নূর বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে তার ভাষ্য, এটা ডাকাতি নয়; দস্যুতা।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)