মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ফেঞ্চুগঞ্জে সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার ছুটি ছাড়াই বিদ্যালয়ে এক বছর অনুপস্থিত
ফেঞ্চুগঞ্জে সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার ছুটি ছাড়াই বিদ্যালয়ে এক বছর অনুপস্থিত
সিলেট প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.৩৬মি.) সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার ছুটি ছাড়াই ছুটিতে রয়েছেন প্রায় এক বছর। একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোন সাড়া দেননি।
কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সমসাদ বেগম চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার ২৪ জানুয়ারি ২০১৬ থেকে ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
তাকে বেশ কয়েকবার শোকজ করা হলেও উত্তর পাওয়া যায়নি। তার সেলফোনটিও বন্ধ রয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা