বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রাক খাদে, চালকসহ নিহত ৪
গাজীপুরে ট্রাক খাদে, চালকসহ নিহত ৪
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ::(২২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.) গাজীপুরের কোনাবাড়ীতে ট্রাক খাদে পড়ে চালকসহ চারজন নিহত হয়েছেন।
৫ জানুয়ারি বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে কোনাবাড়ীর বাঘিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কোনাবাড়ীর বাঘিয়া এলাকার আলেক মিয়ার ছেলে ট্রাকচালক সোহেল মিয়া (২৯), ট্রাক শ্রমিক রংপুরের বদরগঞ্জ উপজেলার ব্যাঙ্গডুবি এলাকার হরেশ চন্দ্র রায়ের ছেলে সুজন রায় (২৩), একই এলাকার অলিন রায়ের ছেলে দিলীপ রায় (২২) ও রাখাল রায়ের ছেলে কাজল রায় (২৪)। ট্রাকটি বাঘিয়া এলাকার করম মোল্লা ইটভাটার।
এলাকাবাসী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, চালক ও চার শ্রমিক ইট নিয়ে বুধবার রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় যান। সেখানে ইট নামিয়ে ভাটায় ফেরার পথে রাত সাড়ে ৩টার দিকে বাঘিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত এবং ট্রাকচালক গুরুতর আহত হন। পরে চালক সোহেলকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সোহেল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই