বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন সেনা সদস্যরা দাড়ি রাখতে ও হিজাব পরতে পারবে
মার্কিন সেনা সদস্যরা দাড়ি রাখতে ও হিজাব পরতে পারবে
অনলাইন ডেস্ক :: মার্কিন সেনাকর্মীরা পাগড়ি পরতে ও দাড়ি রাখতে পারবেন। নারীকর্মীরা পরতে পারবেন হিজাব। এমনই এক নতুন নিয়ম আনতে চলেছে আমেরিকার সেনাবাহিনী।
আমেরিকায় শিখদের অধিকার সুরক্ষিত নয়, এমন অভিযোগ অনেকদিনের। কিছুটা সমান অধিকার রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সচিব এরিক ফ্ল্যানিং। বলেছেন, ‘বাকি নাগরিকদের মতো শিখরাও আমেরিকার কাছে সমান গুরুত্বপূর্ণ, দেশের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাই তাদের মধ্যে থেকে কেউ যদি দেশের হয়ে কাজ করতে চাই, সেটাকে স্বাগত জানানো হবে। পাশাপাশি, সবার মতোই শিখদের নিজস্ব ধর্ম, সংস্কৃতি ঐতিহ্য নিয়ে বাঁচার অধিকার রয়েছে। সেই অধিকারকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, হিজাবও পরতে পারবেন নারীরা।
শিখ মার্কিন জোটের আইনি পরামর্শদাতা হরসিমরন কৌর জানিয়েছেন, ‘আমরা চেয়েছিলাম স্থায়ী প্রতিকার। যে আইনি প্রতিকারের ফলে, মার্কিন সমাজে নিজের বিশ্বাস, ধর্ম নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে এই সম্প্রদায়ের মানুষ। সেটা এখনও হয়নি। যদিও এই ধরনের আইনি সংশোধন একটু হলেও স্বাধীনতার স্বাদ দেবে এই মানুষগুলোকে। ’
সূত্র: আজকাল





বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক