শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » বাউবির এইচএসসির ফল প্রকাশ
বাউবির এইচএসসির ফল প্রকাশ
গাজীপুর জেলা প্রতিনিধি :: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন ২০১৫ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার বাউবির এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ১৪ হাজার ৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এর মধ্যে দ্বিতীয় বর্ষে মোট ৬২ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নেয়। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৪৩ হাজার ২৭৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এবার পাসের হার শতকরা ৬৮ দশমিক ৯২ ভাগ।
কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৪৮৩ জন ‘এ’ গ্রেড, ৩ হাজার জন এ মাইনাস, ১০ হাজার ১৯২ জন ‘বি’ গ্রেড, ২৩ হাজার ৩৮৩ জন ‘সি’ গ্রেড এবং ৬ হাজার ২০৬ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৬৯ জন ছাত্র যাদের পাসের হার শতকরা ৬৮ দশমিক ৩৪ ভাগ এবং ১৬ হাজার ২০৪ জন ছাত্রী তাদের শতকরা ৬৯ দশমিক ৯২ ভাগ। একই সঙ্গে ৫২ হাজার ১৬ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীদের সিজিপিএ (bou.ac.bd) এবং Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য (boustudent ID (11digits without any space, for example ১৩০১১৮১০০০১) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।
৫ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন