শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় মানব বন্ধন
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় মানব বন্ধন
বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় মানব বন্ধন

---চাটমোহর (পাবনা) :: (২৮ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৯মি.) চাটমোহরে কিছু উচ্ছৃংখল আওয়ামীলীগ নেতা কতৃক একের পর এক সরকারী কর্মকর্তা-কর্মচারীরা লাঞ্ছিত হচ্ছেন। এসমস্ত নেতা কর্মী দলের গুরত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবার পাশাপাশি ভেঙ্গে পড়তে বসেছে চাটমোহরের প্রশাসনিক কার্যক্রম। এনিয়ে চাটমোহরের সকল মহলে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সরকারী কর্মকর্তাদের মাঝে সৃষ্টি হচ্ছে ক্ষোভ এবং অসন্তোষ। সর্বশেষ ৯ জানুয়ারি সোমবার দুপুরে চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার মো. শামসুজ্জামান জেলা আওয়ামীলীগের এক সিনিয়র নেতা কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আধাঘন্টা ব্যাপী মানববন্ধন কমসূচি পালিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে উপজেলা পরিষদ একাত্বতা ঘোষণা করেন। প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা শেষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ওই নেতার বিচারের দাবিতে ইউএনওর কাছে একটি স্মারকলিপি দেন তারা। আগামী শনিবারের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত কারী আওয়ামীলীগ নেতাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। অন্যথায় আগামী রবিবার থেকে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান তারা।
উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার মোহাম্মদ শামসুজ্জামান জানান, সোমবার ফৈলজানা ইউনিয়নের কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের‘মিটিং শেষে স্কুলের দোতলা থেকে নামার পরপরই উক্ত আওয়ামীলীগ নেতা জানতে চান, শিক্ষা অফিসার কে ? পরিচয় দেওয়ার সাথে সাথে তিনি আমাকে চড় মারেন।’ কী কারণে এ ঘটনা ঘটলো জানতে চাইলে শিক্ষা অফিসার বলেন,আমি কিছুই জানি না। তিনি বলেন, ‘জীবনে কোন অন্যায় করিনি, সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আজ এমনভাবে লাঞ্ছিত হলাম।’
এ ব্যাপারে উক্ত নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এ ধরণের কোন ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বর্তমান ইউএনও বেগম শেহেলী লায়লা, বর্তমান সহকারী কমিশনার (ভূমি), তৎকালীন নির্বাচন অফিসার মো. সাখাওয়াত হোসেন ফৈলজানা ইউনিয়নে অভিযান চালালে ওই নেতা ইউএনও, এসিল্যান্ড এবং নির্বাচন অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মাস দুয়েক পূর্বে নিমাইচড়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. নুরুল ইসলামকে তার কর্মস্থলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন স্থানীয় আওয়ামীলীগের এক নেতা। এর পূর্বে হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতা কর্তৃক ইউপি সচিব লাঞ্ছিত হবার ঘটনা ঘটেছে। ইতোপূর্বে চাটমোহরে কর্মরত থাকাবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ শাহ্’র সম্মেলন কক্ষ ভাংচুর করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল। পাবনা পল্লী বিদ্যুত সমিতির তৎকালীন জিএম আব্দুল মান্নানকে ও লাঞ্ছিত করা হয়েছিল। এসকল ঘটনার সাথে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা জড়িত ছিলেন।

সরকারী কর্মকর্তা-কর্মচারীদের একের পর এক লাঞ্ছিত হবার ঘটনায় চাটমোহর অফিস পাড়ার জ্বলছে ক্ষোভের আগুন। চাটমোহরের সকল মহলে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিজ্ঞমহল মনে করছেন এই লাঞ্ছনা গোটা উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধিদের। অনেকে মনে করছেন এ সকল ঘটনায় আইন-শৃংখলার আরো অবনতি ঘটতে পারে। ভেঙ্গে পড়তে পারে শিক্ষা কার্যক্রমসহ সরকারী অন্যান্য দপ্তরের উন্নয়ন কর্মকান্ড।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা জানান, স্মারকলিপি পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। এভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করা হলে আমরা কোথায় যাবো। জেলা প্রশাসক মহোদয় যে ব্যবস্থা নিতে বলেন আমি সেই ব্যবস্থা গ্রহণ করবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)