শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ইজতেমায় জুমার নামাজ অনুষ্ঠিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ইজতেমায় জুমার নামাজ অনুষ্ঠিত
শুক্রবার ● ১৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ইজতেমায় জুমার নামাজ অনুষ্ঠিত

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৫মি.) গাজীপুরের টঙ্গীর (সোনাভানের শহর) তুরাগ নদীর (কহর দড়িয়া) তীরে ১৩ জানুয়ারি শুক্রবার বাদ ফজর থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপি ৫২তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজ।

দুপুর ১টা ৪৫ মিনিটে জুমার জামাত শুরু হয়। ওই নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা মো. ফারুক হোসেন।

ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে।

দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সবস্থান জনসমুদ্রে পরিণত হয়। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য।

মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুম্মার নামাজে শরিক হয়েছেন। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোঃ ওবায়দুল্লাহ খোরশেদ। বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মোঃ জাকির হোসেন।

ইজতেমায় দুই দিনে ৬ মুসল্লির মৃত্যু:
বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৩ জানুয়ারি শুক্রবার সকালে আরও এক মুসল্লি মারা গেছেন। তার নাম বাবুল মিয়া (৬০)। এ নিয়ে ইজতেমায় যোগ দিতে আসা শুক্রবার সকাল পর্যন্ত ৬ জনের মৃত্যু হলো।

বাবুল ফেনীর দাগনভূইয়া উপজেলার মাছিমপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোকলেছুর রহমান জানান, সকাল ৯টার দিকে তাকে মৃতাবস্থায় ময়দান থেকে হাসপাতালে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে মানিকগঞ্জে সাহেব আলী (৩৫), বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মোঃ ফজলুল হক (৫৬), বিকেলে সাতক্ষীরা জেলা সদরের খেজুরডাঙ্গা এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আঃ আব্দুস সাত্তার (৬০) এবং সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকায় মোঃ জানু ফকিরের (৭০) এবং বুধবার দিবাগত রাতে মারা গেছেন কক্সবাজারের মোঃ হোসেন আলী (৬৫) মারা যান।

মুসল্লিদের ফ্রি চিকিৎসাসেবা
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য ফ্রি চিকিৎসাসেবা নিশ্চিত করেছে কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান।

১২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে ওইসব প্রতিষ্ঠান মুসল্লিদের ফ্রি চিকিৎসাসেবা দিতে শুরু করেছে।

যেসব প্রতিষ্ঠান বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে সেগুলো হচ্ছে- হামমর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প, যমুনা ব্যাংক ফাউন্ডেশন, ইসলামিক মিশন, ইবনে সিনা ফ্রি মেডিকেল সেন্টার, স্বাস্থ্য অধিদপ্তর, র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন, সিটি কর্পোরেশন ও টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ আরো কয়েটি প্রতিষ্ঠান।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ