শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় মানবিক সহায়তায় পুলিশ প্রশাসন
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় মানবিক সহায়তায় পুলিশ প্রশাসন
শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় মানবিক সহায়তায় পুলিশ প্রশাসন

---অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মাটিরাঙ্গা থানা পুলিশ প্রশাসন।
এইবারে শীতের তীব্রতা বৃদ্ধির সময শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দিয়েছেন তারা। নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়ানোর সাথে সাথে তারা সমাজের অর্থনৈতিক সামর্থবানদের দরিদ্র ও অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান।
‘আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়’ এ শ্লোগানকে সামনে রেখে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে নতুন দিগন্তের সুচনা করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশ।

গত বৃহস্পতিবার সকালের দিকে মাটিরাঙ্গা থানা প্রাঙ্গনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র্র লাল ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম-সেবা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক প্রমূখ।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো কম্বল বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সরকারী সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের দুস্থ, অসহায় ও গরীব শীতার্তদের জন্য সাধ্যমতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মানুষ মানুষের জন্য এ উপলব্ধি থেকেই সকলকে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে পুলিশ তাদেরকে ‘জনগণের বন্ধু’ হিসেবে আবারও প্রমান করতে সক্ষম হয়েছে।

‘মানুষ মানুষের জন্য’ এ উপলব্ধি থেকেই পুলিশ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে উল্লেখ করে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম-সেবা বলেন, পুলিশ সবসময়ই জনগণের পাশে ছিল আর ভবিষ্যতেও এভাবেই সুখে-দু:খে মানুষের পাশে থাকবে। চাকুরী করতে এসে জনগণের পাশে দাঁড়ানোকে পুলিশের উদার মানবিকতার পরিচায়ক বলে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, এ কাজের মাধ্যমে পুলিশ তাদের আন্তরিকতার পরিচয় দিয়েছে।





আর্কাইভ