শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » জিয়াবাড়ীতে জিয়া’র ৮২তম জন্মদিন পালন
জিয়াবাড়ীতে জিয়া’র ৮২তম জন্মদিন পালন
বগুড়া প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, জিয়াউর রহমান আমাদের সবার আদর্শ।
তিনি বলেন জিয়াউর রহমান সবার হৃদয়ের মাঝে বেঁচে থাকবেন চিরকাল-চিরদিন। জিয়াউর রহমান সবসময় দেশ-মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। জিয়াউর রহমান ইতিহাসে চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবেন।
তিনি আরো বলেন এসরকার বিএনপির নেতাকর্মীদের উপর জেলজুলুম নির্যাতন চালিয়ে দেশের গণতন্ত্র কে হত্যা করেছে। তিনি ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন উপলক্ষে জিয়ার জন্মভূমি গাবতলীর বাগবাড়ী ‘জিয়াবাড়ী’তে নশিপুর ইউনিয়ন বিএনপির ও সকল অঙ্গদল এবং জিয়া পরিবারের যৌথ উদ্যোগে কুরআনখানী ও কেক কর্তন এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা রাজ্জাকুল আমীন রোকন তালুকদার, নশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজার রহমান ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান গামা, বিএনপির নেতা মনিরুজ্জামান ফারুক ও অধ্যক্ষ ফজলার রহমান প্রমূখ।
শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা