শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের কাউন্সিল
খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের কাউন্সিল
মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি ::(৭মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সদর উপজেলা ও সহযোগি সংগঠনের ৫ম তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি শুক্রবার বিকালে খাগড়াছড়ি সদর উপজেলা কমিটি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা পরিষদ পার্কে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
নব গঠিত কমিটির নির্বাচিতরা হচ্ছে- বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ’র সদর উপজেলা কমিটির সভাপতি পটু মারমা, সাধারন সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সাংগঠনিক সানাইউ মারমা, যুব কমিটির সভাপতি চাইহ্লা অং মারমা, সাধারণ সম্পাদক ক্যরী মারমা, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, ছাত্র কমিটির সভাপতি সুদুঅং মারমা, সাধারণ সম্পাদক কংঞোরী মারমা, সাংগঠনিক অংপ্রু মারমা ও মহিলা মারমা ঐক্য পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি পাইক্রই মারমা, সম্পাদক কেমি মারমা, সাংগঠনিক নেউক্রা মারমা নির্বাচিত হয়।
অনুষ্ঠানে মারমা ঐক্য পরিষদ’র খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ক্যউচিং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা।
বিশেষ অতিথি ছিলেন, মারমা ঐক্য পরিষদ’র জেলা কমিটির সভাপতি কংচাইচারী মারমা (মাষ্টার), সিনিয়র সহ সভাপতি থোয়াইউ মারমা, মারমা ঐক্য পরিষদ’র গুইমারা উপজেলা কমিটির সভাপতি চাইলাপ্রু মারমা, সহ সভাপতি উলাপ্রু মারমাসহ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১