শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় সামাজিক সংগঠনের কম্বল বিতরণ
মাটিরাঙ্গায় সামাজিক সংগঠনের কম্বল বিতরণ
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৭মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সামাজিক সংগঠন বন্ধু জুনিয়রের উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
২০ জানুয়ারী শুক্রবার বিকাল ৩ টার দিকে নতুনপাড়া বাজারে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম.মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কালে সামাজিক সংগঠন বন্ধু জুনিয়রের প্রতি ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের শীতার্তদের সাহায্যে আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
বন্ধু জুনিয়রের প্রতিষ্ঠাতা মো. মামুনুর রশিদ (মামুন) এর সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সহ বন্ধু জুনিয়রের বিভিন্ন সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগীতায় বন্ধু জুনিয়র মাটিরাঙ্গা পৌরসভা এলাকার আদর্শ গ্রাম (রমিজ কেরানী পাড়া), লাতু লিডার পাড়া, কাজী পাড়া, নবীনগর ও খাগড়াছড়ির জিরো মাইল এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১