বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » চকরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত
চকরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত
কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে জাহেদুল ইসলাম শিপন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল গভীর রাতে চকরিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চকরিয়ার বদরখালী ইউনিয়নে জমি নিয়ে বদরী ও এখলাস গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। সম্প্রতি এক পক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলে নিলে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে অপরপক্ষ জমি দখলে বাধা দিলে রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গোলাগুলিতে নিহত হন জাহেদুল ইসলাম শিপন। এ ছাড়া আহত হন অন্তত পাঁচজন।
বদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।আপলোড ৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১.১৯মিঃ





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২