শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট সিটি করপোরেশন চলছে অনির্বাচিত কর্মকর্তারদের দিয়ে
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট সিটি করপোরেশন চলছে অনির্বাচিত কর্মকর্তারদের দিয়ে
সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট সিটি করপোরেশন চলছে অনির্বাচিত কর্মকর্তারদের দিয়ে

---সিলেট প্রতিনিধি :: (১০মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ৩.১১মি.)সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র থেকেও নেই। ভারপ্রাপ্ত মেয়রও নেই। সিটি করপোরেশন চলছে অনির্বাচিত প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে। এর ফলে নগরের বাসিন্দারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা বদর উদ্দিন আহমদ কামরান। দ্বিতীয় বারও তিনি কারাগার থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।

বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছিলেন ২০১৩ সালের ১৫ জুন। ৪২ মাসের মধ্যে মাত্র ৯ মাস চেয়ারে বসতে পেরেছেন তিনি।
এরা দুইজনই ছিলেন জনগনের ভোটে নির্বাচিত জন প্রতিনিধি। নাগরিক সেবা প্রদানে তারা ছিলেন সদা তৎপর।

সাবেক অর্থমন্ত্রী এ এসএম কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক চৌধুরী কারাগারে চলে গেলে সিলেট সিলেট সিটিকর্পোরেশন মেয়রহীন হয়ে পড়ে।

টানা ২ বছর ৪ দিন কারাগারে থাকার পর তিনি বের হলেও দায়িত্ব পাচ্ছেন না। কারণ, কারাবন্দী হওয়ার পরই তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মেয়রবিহীন সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলররাও স্বস্তিতে নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কাউন্সিলর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তাঁরা জনপ্রতিনিধি, অথচ তাঁদের কাজ করতে হচ্ছে অনির্বাচিত কর্মকর্তার অধীনে। এটা যে কত বড় অসম্মান, তা অন্যরা বুঝবেন না।

এ পরিস্থিতিতে নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পালনের অনুকূলে নয় বলে মনে করেন তাঁরা। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি যে প্রতিষ্ঠানটি চালানোর কথা, সেটি না হওয়ায় একধরনের অস্বস্তি, চাপা ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

প্রতিশ্রুতি পালনের কাজ থেমে গেছে নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি গুলোর মধ্যে একটি হলো ফুটপাত দখলমুক্ত করে নগরের যানজট নিরসন করা। অপরটি জলাবদ্ধতা নিরসন। প্রাকৃতিক জলাধার হিসেবে পরিচিত নগর দিয়ে প্রবহমান নয়টি ছড়া (খাল) দখল-দূষণে বিপন্ন হওয়ায় প্রতিবছর বর্ষায় দেখা দেয় জলাবদ্ধতা। সিটি করপোরেশন নির্বাচনের পর এ দুটি অঙ্গীকারপূরণে কাজ শুরু হয়েছিল।

২০১৩ সালের সেপ্টেম্বর থেকে টানা এক বছর ১৫ কিলোমিটার ফুটপাতের মধ্যে প্রায় ১০ কিলোমিটার ফুটপাত দখলমুক্ত হয়। নয়টি ছড়া দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযানের পাশপাশি একই সঙ্গে চালানো হয় খননকাজ। এক বছরের মাথায় যানজট ও জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতিও হয়েছিল।

কিন্তু ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে আরিফুল হক কারাগারে চলে গেলে দৃশ্যপট বদলে যায়। আরিফুলের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করার পর কেন্দ্রস্থলের মোড় কোর্ট পয়েন্ট থেকে সিটি পয়েন্ট পর্যন্ত যানজট নিয়ন্ত্রণ করতে নির্মাণ করা হয়েছিল ‘রিকশা লেন’। সেটি এখন নেই। ফুটপাত দখল আর দুঃসহ যানজট কোর্ট পয়েন্ট থেকে শুরু করে সিটি পয়েন্ট এখন আগের চেহারায়।

ছড়া খনন কাজ চললেও প্রভাবশালী ব্যক্তিদের দখলমুক্ত করার অভিযান বন্ধ হয়ে পড়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, দুই বছরের বেশি সময় ধরে মেয়রবিহীন সিটি করপোরেশন চলছে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকারের এত বড় একটি প্রতিষ্ঠানের পথচলা মোটেই সুখকর নয়। যে কাজ জনপ্রতিনিধির করার কথা, সেটা প্রশাসন বা আমলাদের নেতৃত্বে কতটুকু পূরণ করা সম্ভব, এ প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, মেয়র কারাগারে যাওয়ার পর থেকে দুই বছর ধরে নগরবাসী কোনো বাজেটও পাচ্ছে না। জবাবদিহির চর্চাও নেই। এ অবস্থায় করপোরেশনের আয়-ব্যয়ের হিসাব সম্পর্কেও নগরবাসী ধারণা পাচ্ছে না।
নাগরিক সমস্যা ও ভোগান্তি সিলেটে দুটো ক্ষেত্রে বেশি দৃশ্যমান। একটি ফুটপাত বেদখল, অন্যটি জলাবদ্ধতা।

সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, সিটি পয়েন্ট, প্রধান ডাকঘরের সম্মুখভাগ, জেল রোড, তালতলা, কিনব্রিজ এলাকা, সুরমা মার্কেট, আম্বরখানা, পাঠানটোলা, সুবিদবাজার, কদমতলী এলাকার ফুটপাতের প্রায় পুরো অংশই হকারদের দখলে রয়েছে।

দখল হয়ে পড়া ফুটপাতে শাকসবজি, ফলমূল, কাপড়চোপড়, জুতা, সিডি-ভিসিডি ও প্রসাধন সামগ্রীর বাজার বসেছে।

সিটি করপোরেশনের একজন প্রকৌশলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নগরের ২৭টি ওয়ার্ডে নির্মাণাধীন ১৫ কিলোমিটার ফুটপাত রয়েছে। এর মধ্যে অন্তত ৯ থেকে ১০ কিলোমিটার ফুটপাত হকারদের দখলে আছে। আবার ফুটপাত ছাড়াও মূল সড়কের আরও অন্তত দুই-তিন কিলোমিটার দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ব্যবসা করছেন।
দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা সুবিমল দাশ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আরিফুল হক দায়িত্ব গ্রহণের পর রাতের বেলা বর্জ্য অপসারণ করার ব্যবস্থা নিয়েছিলেন।

এতে করে সকালে অফিস ও স্কুলমুখী লোকজনের ময়লা-আবর্জনার দুর্গন্ধ সহ্য করতে হতো না। এখন রাত গড়িয়ে দিনেও বর্জ্য অপসারণ করা হচ্ছে। ফলে উৎকট গন্ধে নগরবাসীকে নাকাল হতে হচ্ছে।

আরিফুল হক ২০১৪ সালে বাজেট পেশ অনুষ্ঠানে নয়টি ছড়ায় ১ হাজার ১০০টি ভবনসহ বিভিন্ন স্থাপনা থাকার তথ্য তুলে ধরেছিলেন। এসব স্থাপনা উচ্ছেদ শুরুর আগে দখলদার পক্ষকে নিজে থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি।

আরিফুলের এ উদ্যোগ ‘ছড়া-অভিযান’ নামে পরিচিতি পেয়েছিল। নগরের উত্তরে চা-বাগানের টিলা এলাকা থেকে দক্ষিণে সুরমা নদীর সঙ্গে মিলিত হওয়া গাভিয়ার খাল নামের একটি ছড়া দখলমুক্ত করার কাজ চালানোর সময় সেখানে একজন দখলদার ছড়ার দখল গুটিয়ে উল্টো ছড়ার জন্য জমি দান করেছিলেন।

নগরবাসী মনে এখন সিলেট সিটি করপোরেশন নিয়ে নানা প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। মেয়র হীন সিলেট সিটি করপোরেশন আর কত দিন থাকবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ