সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
লামায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
লামা প্রতিনিধি :: (১০ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মি.) বান্দরবানের লামা উপজেলায় আবদুল আজিজ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ জানুয়ারি সোমবার দুপুর ২টার দিকে উপজেলার সরই ইউনিয়নের হাসনাভটিা এলাকার মক্কা এগ্রো ফার্মের পাশের একটি গাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়। আবদুল আজিজ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ির বাসিন্দা মৃত মুফতি ফরিদ উদ্দিনের ছেলে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা জানা যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, ৫-৬ দিন আগে আব্দুল আজিজ মহেশখালী থেকে লামা উপজেলার সরই এলাকার মক্কা এগ্রো ফার্মের কাজে যোগদান করে। ফার্মটির মালিক চট্টগ্রামের পদুয়া এলাকার আলহাজ্ব আজিজুল হক। সোমবার সকালে ফার্মের পিছনে একটি গাছের সাথে আবদুল আজিজের লাশ ঝুলতে দেখে অন্য কর্মচারীরা পুলিশকে জানায়।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. আনোয়ার হোসেন সিএইচটি মিডিয়াকে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি আতত্মহত্যা নাকি হত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন