শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ পৌরসভায় প্রার্থীদের ঘুম নেই!
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ পৌরসভায় প্রার্থীদের ঘুম নেই!
বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ পৌরসভায় প্রার্থীদের ঘুম নেই!

---


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথ পৌরসভা শীঘ্রই ঘোষনা হচ্ছে এমন খবরে যুক্তরাজ্য প্রবাসীরা প্রস্তাবিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করতে দৌড়ঝাপ শুরু করেছেন৷ নির্বাচন আসার আগেই সম্ভাব্য প্রবাসী মেয়র প্রার্থীরা মাঠে প্রচার-প্রচারনা করেছেন বিভিন্নভাবে ৷ উপজেলার সবত্রই চলছে পৌরসভা নির্বাচন নিয়ে ব্যাপক আলাপ-আলোচনা৷ নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীরা দেশে আসতে শুরু করেছেন৷ সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা আবদুর রব সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে আগমন করেন৷ বিশ্বনাথ পৌরসভা ঘোষনা না হলেও উপজেলা সদরে পৌরসভার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে ৷ এ নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী প্রার্থীর সংখ্যা বেশি রয়েছেন৷ তারা প্রবাস থেকে দেশে থাকা আত্বীয় স্বজনের মাধ্যমে পৌরসভার পদপ্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে আসছেন৷ পৌরসভা ঘোষনা হওয়ায় মাত্রই ওই প্রবাসী মেয়র পদপ্রার্থীরা দেশে ছুটে আসবেন বলে জানাগেছে ৷
খোঁজ নিয়ে জানাযায়, দেশের বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলের বেশকিছু উপজেলায় পৌরসভা স্থাপন করা হয়েছে অনেক আগেই৷ কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে গেলেও প্রবাসী অধ্যুষিত অঞ্চল বিশ্বনাথ আজো পৌরসভায় উত্তির্ন হয়নি৷ বিশ্বনাথ উপজেলা পৌরসভা স্থাপন করা হলে সরকার যেমন বছরে কোটি টাকার রাজস্ব পেত, তেমনি এ উপজেলার মানুষজনও পেত তাদের কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া৷ পৌরসভা নির্বাচন হচ্ছে এমন খবরে উপজেলা আগাম নির্বাচনী প্রচার-প্রচার শুরু করেছে প্রবাসী সম্ভাব্য মেয়র প্রার্থীরা৷ নির্বাচনে প্রার্থী হিসেবে অনেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠ পর্যায়ে নিজেদের পরিচয় দিয়ে যাচ্ছেন দেশে থাকা স্বজনদের মাধ্যমে৷ কিন্তু বিশ্বনাথে এখনও পৌরসভা ঘোষনা করা হয়নি৷
এলাকার অনেকেই জানান, উপজেলা সদরের ‘বাসিয়া সেতুর’ সামন থেকে প্রায় তিন কিলোমিটার সীমানা নিয়ে পৌরসভা গঠিত হচ্ছে ৷ আর এ সীমার মধ্যে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বিশ্বনাথ পুরান, নতুনবাজার, চান্দশীরকাপন, শরিষপুর, মন্ডলকাপন, সুড়িরখাল, শেনারগাঁও, ভোগশাইল, বৈদ্যকাপন, উজান মসলা, হরিকলস, মসলিস ভোগশাইল, জাহারগাঁও, কারিকোনা, শাহজিরগাঁও, রাজনগর, মোলস্নারগাঁও, জানাইয়া, মুফতিরগাঁও, বিশ্বনাথেরগাঁও, নরশিংপুর, শ্রীধরপুর, চৌধুরীগাঁওসহ আরো বেশ কয়েকটি গ্রাম পৌরসভার সীমানায় রয়েছে৷ দীর্ঘদিনের লালিত স্বপ্ন পুরণ হতে চলছে এমটাই মনে করছেন উপজেলাবাসী৷
উপজেলা সদরসহ আশপাশ এলাকায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের বিলবোর্ড বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাঁটানো হয়েছে ৷ দলীয় সমর্থন পেতে শুরু হয়েছে দৌড়ঝাপ৷ প্রার্থী হওয়ার জন্য প্রবাস থেকে আসছেন অনেকেই৷ সম্ভাব্য প্রাথীরা নির্বাচনে অংশ নেয়ার কারণে রাজনৈতিক, সামাজিক, খেলা, বিবাহসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন৷ নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার-প্রচারনার কাজ৷ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রবাসী মেয়র প্রার্থীরা তাদের প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন৷
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমানে প্রবাসী প্রার্থী যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোজাহিদ আলী, বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন কমিটি বিশ্বনাথের আহবায়ক যুক্তরাজ্য প্রবাসী হাজী মো.সুনু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী তৈমুছ আলী, রইছ আলী, শামছুল আলম ছরকুম, পৌরসভা বাস্তবায়ন কমিটি যুক্তরাজ্যের আহবায়ক আকদ্দুছ আলী, ব্রিটেন কিথলী এলাকার কাউন্সিলর নেছার আলী, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম সিরাজ, আবদুর রব, জয়নাল আবেদিন, আব্দুর রহিম রঞ্জু, সেবুল মিয়া, রম্নহেল মিয়া, আবুল কালাম শাহ৷ তবে প্রবাসী প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে এলাকাবাসী মনে করছেন৷
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী রিপন মিয়া বলেন, নির্বাচনের খবর নেই৷ তবে প্রবাসী প্রার্থীদের ঘুম নেই৷ প্রতিদিন মেয়র পদে নতুন নতুন প্রবাসী প্রার্থীর নাম শুনা যাচ্ছে ৷
শিক্ষক ফখরুল ইসলাম বলেন, পৌরসভার নির্বাচনে কবে হবে তার কোন খবর নেই৷ কিন্তু প্রার্থীদের প্রচার-প্রচারনা এখন তুঙ্গে ৷
সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আবদুর রব বলেন, যুক্তরাজ্য থেকে পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করার জন্য দেশে এসেছি ৷ তবে নির্বাচন হলে তিনি বিশ্বনাথের প্রথম মেয়র হওয়ার আশাবাদি৷
যুক্তরাজ্য থেকে মেয়র পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পৌরসভা ঘোষনার পরপরই দেশে ফিরে আসব৷ তিনি প্রস্তাবিত পৌরসভার মেয়র পদপ্রার্থী বলে জানান৷
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, পৌরসভা হওয়ার উপযোগী শহর বিশ্বনাথ৷ বিগত আওয়ামী লীগ সরকারের সময় পৌরসভায় উন্নীত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে৷ এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষনার বাকি রয়েছে৷
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান বলেন, দলের অনেক একাধিক প্রার্থী রয়েছে মেয়র পদে৷ তবে পৌরসভা নির্বাচন হলে দলীয়ভাবে একক প্রার্থী দেওয়া হবে৷
সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, পৌর সভার ঘোষনা সকল কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, মাসখানিকের মধ্যে বিশ্বনাথ পৌরসভা ঘোষনার সম্ভবনা রয়েছেন বলে তিনি জানান৷ আপলোড ৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১.৫০মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ