শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জের হিন্দুু পল্লীতে হামলা : আহত ৮
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জের হিন্দুু পল্লীতে হামলা : আহত ৮
সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জের হিন্দুু পল্লীতে হামলা : আহত ৮

---নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: (১৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩০মি.) নবীগঞ্জের পল্লীতে হিন্দু পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য‘র বিরুদ্ধে। ২৯ জানুয়ারি রবিবার সকাল ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের সুত্রধর পল্লীতে এ ঘটনা ঘঠে। হামলায় নারীসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের সুত্রধর পল্লীর রতিশ সূত্রধর গংদের সাথে ভূমি দখল ও নির্বাচনে পরাজীত হওয়ার জেরে দীর্ঘ দিন ধরে বিরুধ চলে আসছিল সাবেক ইউপি সদস্য হারুন মিয়া ও তার ভাই যুবলীগ নেতা শামিম মিয়ার। গেল ইউপি নির্বাচনে হারুন মিয়াকে ভোট না দেওয়ায় যুবলীগ নেতা শামিম ও সাবেক ইউপি সদস্য হারুন মিয়া গংরা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য বেশ কিছু দিন ধরে হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগে উল্লেখ করেন। গত শনিবার বিকেলে রতিশ সূত্র ধরের আত্মীয় ও সুত্রধর পল্লীর লোকজনকে রাস্তা দিয়ে যাতে যাওয়া আসা না করে এজন্য নিষেধ করেন শামিম গংরা। কিন্তু উক্ত রাস্তাটি ডিসি খতিয়ানের। শনিবার বিকেলে রতিশ সূত্রধরের আত্মীয় পিন্টু সুত্রধর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধা দেন শামিম মিয়া। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সুত্রধর পল্লীর লোকজন জানান, শনিবার বিকেলের ঘটনার জের ধরে রবিবার সকাল ১০টার দিকে সুত্রধর পল্লীতে গিয়ে হামলা চালায় সাবেক ইউপি সদস্য হারুন মিয়া ও তার ভাই যুবলীগ নেতা শামিম মিয়ার নেতৃত্বে একদল লোক। এ সময় তারা সুত্রধর পল্লীর বাড়ি ঘর ভাংচুর করে। এসময় তাদের হামলায় আহত হন মহিলাসহ ৮জন লোক। এদের মধ্যে রতিশ সুত্র ধর (৫৫), সুরঞ্জিত সুত্র ধর (৩০), পিন্টু সুত্র ধর (৩০), দিপালি সুত্র ধর (৪৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং অপর আহত চিত্ররঞ্জন সুত্র ধর (৫০), কাঞ্চন সুত্র ধর (৩০), নিল মনি সুত্র ধর (৪০), বিরেন্দ্র সুত্র ধর (৪৫)সহ অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় যুবলীগ নেতা শামিম মিয়া ও সাবেক ইউপি সদস্য হারুন মিয়াসহ ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্বাচনে ভোট না দেওয়াকে কেন্দ্র করে এভাবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,কালীপদ ভট্টাচার্য্য,বাদল কৃষ্ণ বনিক,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।





আর্কাইভ