শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শুরু ১৮ ফেব্রুয়ারি
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শুরু ১৮ ফেব্রুয়ারি
সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শুরু ১৮ ফেব্রুয়ারি

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার থেকে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে হযরত শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হবে। উরস চলবে মঙ্গলবার পর্যন্ত। চার দিনব্যাপী এ উরসে লাখো মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গত তিন মাস ধরে এর প্রস্তুতি চলছে।

৩০ জানুয়ারি সোমবার বিশ্ব জাকের মঞ্জিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের উরসে লোক সমাগম অতীতের চেয়ে বেশি হবে। এ জন্য এবার মূল ভেন্যুর আয়তন হবে ৪০ বর্গকিলোমিটারের বেশি। ৪০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাজসজ্জা করা হচ্ছে। উরসে আগত ভক্তদের ইবাদত-বন্দেগী ও বিশ্রামের জন্য বিশাল শামিয়ানা তৈরি করা হবে। এ জন্য অন্দরমহলে বিশালাকার মাঠ প্রস্তুত করা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য নির্মাণ করা হচ্ছে আলাদা কম্পাউন্ড।

উরসে আগত ভক্তদের খাওয়া-দাওয়ার জন্য ১০টি মাঠে বিশাল শামিয়ানা টানানো হবে। নিরাপত্তার জন্য আর্চওয়ে ও ২০০ সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে। পুরো এলাকা থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। ৫০টির বেশি সুবিশাল পার্কিং জোন ও অতিরিক্ত হেলিপ্যাড নির্মাণ করা হবে উরসে আগতদের জন্য। থাকবে মেডিকেল সেন্টার ও আধুনিক মিডিয়া সেন্টার। পীরজাদা আলহাজ্ব খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ও পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী প্রস্তুতি কর্মকাণ্ড তদারক করছেন।

২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাজার জিয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে উরস শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী।

উল্লেখ্য, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব ১৯৫৩ সালে তৎকালীন অজপাড়া গাঁ আটরশি গ্রামে উরস শরীফের সূচনা করেন। এর আগে ১৯৪২ সালে তদীয় আপন মুর্শিদ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল খাজা এনায়েতপুরী (কুঃ ছিঃ আঃ) ছাহেবের নির্দেশে প্রত্যন্ত পল্লী আটরশিতে আগমন করেন। সভ্যতা ও শিক্ষার আলো বঞ্চিত অত্যন্ত পশ্চাৎপদ এ গ্রাম থেকেই প্রথমে বাংলাদেশ এবং পরে বিশ্বব্যাপী হেদায়েতের বাণী প্রচার করেন বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছিঃ আঃ) ছাহেব।





ঢাকা বিভাগ এর আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)