শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

---

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় সন্ধ্যা ৭.২২মি.) বিশ্বনাথ প্রেসক্লাবে ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’র উদ্যোগে ৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’র আহবায়ক ফজল খান। তিনি বাসিয়া নদীর সীমানা নির্ধারনের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করে নদী খনন কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
লিখিত বক্তব্যে ফজল খান বলেন, ঐতিহ্যবাহী খরশ্রোতা বাসিয়া নদী মানব সৃষ্ট দুষনের ফলে মরা নদীতে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা ও মলমূত্র নদীতে ফেলে এবং চর দখল কের নদীটি এখন সরুখালে পরিণত হয়েছে। বিগত দিনে বাসিয়া নদীর প্রায় ১৮ কিলোমিটার খননের জন্য অর্থ বরাদ্দ পূর্বক টেন্ডার আহবান করা হয়। কিন্ত ১৯৫৬ সালে এস এ রেকর্ড মোতাবেক নদীর সীমানা চিহিৃত না করেই তরিগড়ি করে শুধুমাত্র নদীর তীর ঘেষে ঘাস পরিস্কার করে খননেন নামে আত্মসাতের অপচেষ্টা করা হয়। এমতাবস্থায় ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’ আন্দোলন চালিয়ে যায়।
২০১৬-১৭ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বিশ্বনাথ উপজেলা পরিষদের সামন থেকে পশ্চিম দিকে ৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩৩ মিটার প্রস্থ নদী খননের টেন্ডার হয় এবং ঠিকাদার নিয়োগের মাধ্যমে নদী খননের প্রস্তুতি নেয়া হয়। কিন্ত নদী খননের পূর্বে সীমানা চিহিৃত করার জন্য বার বার দাবি জানিয়ে আসলেও তা করা হচ্ছে না। রহস্যজনক কারণে জোড়াতালি দিয়ে কোনরকম মাপযোগ করে পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন ছাড়াই গত ২৬ জানুয়ারী হতে বিশ্বনাথ বাজারের পশ্চিম দিক থেকে ও কালিগঞ্জ বাজারের পশ্চিম দিক থেকে খন্ড খন্ড করে নদী খনন কাজ শুরু করেছেন ঠিকাদার। খনন করা মাটি কোথায় যাচ্ছে তারও কোন হদিস নেই।
গত ৩ জানুয়ারী উপজেলা পরিষদের অবহিতকরণ সভায় নদী খনন কাজ সম্পন্ন ও অবৈধ দখল উচ্ছেদের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানকে আহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বৈঠকে ২/১ সপ্তাহের মধ্যে বৈঠকের মাধ্যমে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হলেও দীর্ঘ ১মাস অতিবাহিত হয়েছে আহবায়ক কমিটি বা উপজেলা প্রশাসনের কোন ভূমিকা দেখা যাচ্ছে না।
লিখিত বক্তব্যে ফজল খান পরিকল্পিতভাবে সীমানা চিহিৃত না করে নদী খনন কাজ শুরু করা রহস্যজনক। তাই সীমানা চিহিৃত ও টেন্ডারের সিডিউল তথ্য অধিকার আইন মোতাবেক জনগণকে অবহিত করে খনন কাজ শুরু করতে প্রশাসনের উর্ধ্বতন মহল, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমূদ, স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সম্বন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সভাপতি মনির মিয়া, কমিশনার আনোয়ার মিয়া, নতুন বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ নবীন সুহেল, কমিশনার এমদাদ হোসেন নাঈম, সাবেক ইউপি সদস্য নুর মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম মুমিন, সদস্য শেখ ফজর রহমান,কাওছার আহমদ বাপ্পী, রাসেল আহমদ, এসপি সেবু, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)