শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনুষ্ঠান মিস দিতে নারাজ ওসমানীনগরে প্রার্থীরা
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনুষ্ঠান মিস দিতে নারাজ ওসমানীনগরে প্রার্থীরা
শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনুষ্ঠান মিস দিতে নারাজ ওসমানীনগরে প্রার্থীরা

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মি.) সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাচনের ডামাডোল এখন তুঙ্গে। আগামী ৬মার্চ অনুষ্ঠিতব্য ওই নির্বাচনকে কেন্দ্র করে ওসমানীনগরে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের এখন ঘুমহীন অবস্থা। কার চাইতে কে বেশি প্রচারণা চালাবেন, সেই প্রতিযোগীতাই চলছে এখন প্রার্থীদের মধ্যে। উপজেলার যেকোনো জায়গায় এখন কোনো অনুষ্ঠান হলেও মিস দিচ্ছেন না কোনোও প্রার্থী। অনুষ্টানে দাওয়াত পাওয়ার পরপরই হাজির হচ্ছেন তারা। নবগঠিত সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথমবারের মতো নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে গত বৃহস্পতিবার ১৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌস খান ও দিলদার আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুক্তা পারভীন,বিএনপি মনোনিত চেয়ারম্যান পদে ময়নুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে গয়াস মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুসলিমা আক্তার চৌধুরী এবং জাপা থেকে চেয়ারম্যান পদে শিব্বির আহমদ, ভাইস চেয়ারম্যান পদে জাবের আহমদ মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ আকামত আলী মনোনয়ন দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন শারমিন আক্তার ও হুছনা বেগম। তবে আওয়ামীলীগ থেকে মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু দলীয় মনোনয়ন প্রত্যাখ্যান করে নাগরিক কমিটির ব্যানারে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা ফেরদৌস খান, উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক দিলাদার আলী মনোনয়ন পত্র দাখিল করেছেন। কিন্তু শুক্রবার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স না থাকায় আ.লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র এবং দলীয় মনোনয়নপত্র না থাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলদার আলী ও ফেরদৌস খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আকামত আলী, জাপার ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবের আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন বেগম ও হুছনা বেগমের মনোয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
প্রার্থীরা ভোরে ঘুম থেকে ওঠে শুরু হয় তাঁদের কর্মযজ্ঞ। চলে মধ্য রাত পর্যন্ত। একের পর এক গণসংযোগ আর উঠান বৈঠক করে একেকজন কান্ত হয়ে পড়লেও থেমে থাকেনা তাদের প্রচার-প্রচারণা। কান্তমুখে হাসি ফুটিয়ে মানুষের সঙ্গে হ্যান্ডশেক, কোলাকোলি চালিয়ে যান তারা। এসবের বাইরে প্রত্যেক প্রার্থীই উপজেলার যেকোনো জায়গায় অনুষ্ঠিত সব ধরনের সামাজিক অনুষ্ঠান,সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন আগ্রহভরে। বিবাহ অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খৎনা, জানাজা, ওরুস, ঝিয়াপথ (সিলেটে প্রচলিত একধরনের সিরনি বিতরণ অনুষ্ঠান) সবধরনের অনুষ্ঠানেই আমন্ত্রণ কিংবা বিনা আমন্ত্রণেই উপস্থিত হচ্ছেন প্রার্থীরা। এমনও হচ্ছে, একই অনুষ্ঠানে প্রার্থীই আলাদাভাবে একইসময়ে উপস্থিত হয়ে যাচ্ছেন!
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সর্বত্রই বেড়ে গেছে খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনষ্ঠান। আর সেইসব অনুষ্ঠানের লিখিত কিংবা অলিখিত অতিথি হিসেবে থাকছেন উপজেলা নির্বাচনের প্রার্থীরা। তবে এসব অনুষ্টানে বেশিরভাগ সময়ে উপস্থিত হতে দেখা যায় চেয়ারম্যান প্রার্থীদের। নির্বাচনী তফশিল ঘোষনার পরপরই বিভিন্ন অনুষ্টানে এসব প্রার্থী হাজির হতে শুরু করেন। পরবর্তিত্বে মনোনয়নপত্র জমা দেয়ার পরপরই বিভিন্ন সামাজিক অনুষ্টানে প্রার্থীদের যোগদান চোখে পড়ার মতো।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)