শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » জুন মাসে রাজশাহী-ঈশ্বরদী-পাবনায় ট্রেন চালু হচ্ছে
প্রথম পাতা » পাবনা » জুন মাসে রাজশাহী-ঈশ্বরদী-পাবনায় ট্রেন চালু হচ্ছে
শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুন মাসে রাজশাহী-ঈশ্বরদী-পাবনায় ট্রেন চালু হচ্ছে

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংরাদেম সময় সন্ধ্যা ৭.৩৮মি.) ঈশ্বরদী অঞ্চলের বিভিন্ন প্রকার ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী ও চাষিদের উৎপাদিত সবজি নিয়ে সমস্যায় পড়ার দিন শেষ হতে চলেছে। চলতি বছরের জুন মাসে রাজশাহী -ঈশ্বরদী ,পাবনা ঢালার চর রেল লাইনের পাবনা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রকার ট্রেন চালানো হবে। তখন বিভিন্ন প্রকার ব্যবসায়ীদের পাশাপাশি সবজি ব্যবসায়ী ও উৎপাদন কারীদের বেশী সুবিধা হবে। তারা সহজেই এ অঞ্চল থেকে রাজশাহী ,পাবনা ঢালার চরের মধ্যে চলাচল করতে পারবে। সবজিসহ নানা প্রকার মালামাল খুব সহজেই ঈশ্বরদী থেকে নানাস্থানে বহন করতে পারবে। এতে করে সবজি চাষিসহ ব্যবসায়ীদের মালামাল কেনাবেচা বেশী হবে। ফলে তাদের অর্থনৈতিক লেনদেনও বৃদ্ধি পাবে। প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছলতা বৃদ্ধি পাবে।শনিবার সকালে দ্রুত গতিতে এগিয়ে চলা নির্মানাধীন ঈশ্বরদী পাবনা ঢালার চর রেল লাইন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শণে আসা রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও উৎসুক চাষিরা দাশুড়িয়া স্টেশন এলাকায় অবস্থান কালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্মানাধীন ঈশ্বরদী পাবনা ঢালার চর রেল লাইন প্রকল্পের পিডি মোহাম্মদ সুবক্তগীন এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল বাকী উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রকল্পের আইডব্লিউ হাবিবুর রহমান ও নিকাদারী প্রতষ্ঠান ম্যাক্সের প্রকৌশলী শিহাব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শণ দলে অংশ নেন। প্রকল্পের পিডি মোহাম্মদ সুবক্তগীন এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল বাকী ট্র্যাক ও সিগনেলিং পয়েন্ট পয়েন্টগুলি পরীক্ষা করে দেখেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা বলেন,২০১৩ সালের জানুয়ারি মাসে মাজগ্রাম থেকে ঈশ্বরদী পাবনা ঢালার চর রেল লাইনের নির্মাণ কাজ শুরু করা হয়। আগামি জুন মাসে পাবনা পর্যন্ত কাজ শেষ হবার সাথে সাথে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রকার ট্রেন চালানো হবে। ট্রেন চালু হলে যাত্রীদের সহজ চলাচলে সুযোগ সৃষ্টি হবে। মালামাল পরিবহণ সহজ হবে। এতদঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রভাব বিস্তার হবে। বিশেষ করে দেশের সবজি চাষে বিখ্যাত ঈশ্বরদী অঞ্চলের সবজি ব্যবসায়ী ও চাষিরা বেশী লাভবান হবে। সবজি বিক্রি নিয়ে চাষিদের বিরম্বনায় পড়তে হবেনা। এতে করে চাসিরা উৎসাহিত হয়ে বেশী করে সবজি চাষ করবে। অর্থনৈতিক লেনদেনও চাঙ্গা হবে। প্রতিটি কৃষকের ঘরে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে। উপস্থিত চাষিরাও তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে দ্রুত ট্রেন চালানোর তাগিদ দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)