রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » ঢাকা » বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক : গনি মিয়া বাবুল
বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক : গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৭মি.) জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতির জন্যে বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক। সাংবাদিকগণ মানবতার কল্যাণে কাজ করছে। গণতন্ত্র ও সু-শাসন প্রতিষ্ঠা করতে বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য।
জাতীয় সাংবাদিক সংস্থার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের এই প্রতিনিধির সাথে ১২ ফেব্রুয়ারি রবিবার সকালে সংস্থার কার্যালয়ে একান্ত সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন জাতীয় সাংবাদিক সংস্থা ৩৫ বছর যাবত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নসহ দেশের শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তিনি আরো বলেন বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব। সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, তথ্য কমিশন গঠন, জাতীয় প্রেস ক্লাবকে ৩১ তলা ভবনে উন্নীতকরণসহ সরকার সাংবাদিকদের কল্যাণে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকারের উন্নয়নে গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করছে।





রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন