মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ক্রীড়া প্রতিযোগিতাদের মাঝে পুরষ্কার বিতরণ
খাগড়াছড়িতে ক্রীড়া প্রতিযোগিতাদের মাঝে পুরষ্কার বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫মি.) খাগড়াছড়িতে কারিতাস- আলোঘর প্রকল্প’র আয়োজনে আলোঘর প্রকল্প’র আওতায় পরিচালিত ১২ নং প্রকল্প পাড়া, নতুন পাড়া ও চেলাছড়া পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান স¤পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ির পেড়াছড়া ইউনিয়নের ১২ নং প্রকল্প পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের পাঠ প্রাঙ্গণে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১২নং প্রকল্প পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি লক্ষী বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পেড়াছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য কান্তি বিকাশ চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, কারিতাস-আলোঘর প্রকল্প’র খাগড়াছড়ি এরিয়া কো-অর্ডিনেটর মো. মোজ্জাম্মেল হক, খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক মো. মাইনউদ্দিন, ১২নং প্রকল্প পাড়া শিশু শিক্ষা কেন্দ্র’র পরিচালনা কমিটির সদস্য মঞ্জু নারায়ন ত্রিপুরা, জগদীশ চাকমা, জমিদাতা চিত্র রঞ্জন চাকমা।
এছাড়াও আলোঘর প্রকল্পের শিক্ষা সুপার ভাইজার অংগ্য মারমা , আনিসিতুস পানজিসহ শিক্ষার্থীদের অবিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন খেলা-ধুলায় অংশগ্রহন করেন।





খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩