শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মেহেরপুরে প্রথম জিরা চাষে সফলতা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মেহেরপুরে প্রথম জিরা চাষে সফলতা
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুরে প্রথম জিরা চাষে সফলতা

--- মেহেরপুর  প্রতিনিধি :: (৭ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩২মি.) মেহেরপুরে ইরানি জাতের জিরা চাষে সফলতা এসেছে। জিরাক্ষেত দেখতে প্রতিদিনই ভিড় করছে অসংখ্য কৃষক।মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের কিবরিয়া মাষ্টার ৩৩ শতক ও একই উপজেলার বানিয়াপুকুর গ্রামের চাষি আব্দুল্লাহ ১ একর জমিতে এবারই প্রথম জিরা চাষ করেন। তার ক্ষেতের ফুলে জিরা দানা বাধতে শুরু করেছে।

জিরার বিশ্বব্যাপী বাজার থাকলেও ইরান, ভারতসহ হাতেগোনা ৫-৬টি দেশে বেশি চাষ হয়। ভারতে বেশি চাষ হলেও উৎপাদিত জিরার ৯০ ভাগ অভ্যন্তরীণ বাজারে বিক্রি হয়। অন্যদিকে সিরিয়া, তুরস্ক ও ইরানে উৎপাদিত জিরার সিংহভাগ রপ্তানি হয়ে থাকে।
জিরা চাষি আব্দুল্লাহ ও কিবরিয়া মাষ্টার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রতিদিন অসংখ্য মানুষ জিরা ক্ষেত দেখতে আসছেন। বাড়ি থেকে শুরু করে মাঠে, হাটে-বাজারে যেখানে যাচ্ছি সেখানেই মানুষ পাগল করে ফেলছে জিরার বীজের জন্য। অনেকেই অগ্রিম টাকা দিচ্ছেন ।
তিনি আরও বলেন ১একর জমিতে ১০ মণ জিরা হবে বলে তিনি আশা করেন । প্রতি ১০০ গ্রাম বীজ এক হাজার টাকা দরে বিক্রির আশাও করছেন। এতে জিরাবীজ বেচে ২০ লাখ টাকা পাবেন বলেও আশাবাদী তিনি।

গাংনী উপজেলায় মালসাদহ গ্রামের তাহাজ ভাইয়ের কাছ থেকে বীজ সংগ্রহ করেন। তার কাছ থেকেই ৯ হাজার টাকায় ৯০০ গ্রাম বীজ আনেন আব্দুল্লাহ ।ক্ষেতে পরিমাণমতো পটাশ, টিএসপি ও জিপসাম ছিটিয়ে কার্তিক মাসের শেষ সপ্তাহে জমিতে জিরার বীজ বপন করেন তিনি।গাছ বড় হলে ১৫ কেজি ইউরিয়া সার ও ভিটমিন ওষধ এবং কয়েক বার সেচ দিয়েছি। তাতে সব মিলিয়ে ৬০ হাজার টাকা খরচ হয়েছে।ফালগুন মাসের প্রথমে গাছে ফুল আসে। এখন ফুল থেকে জিরার দানা বাধতে শুরু করেছে। চৈত্র মাসের শুরুতে পরিপক্ব দানার জিরা ঘরে উঠবে ।তিনি ধারণা করছেন এই জিরার মানও ইরানি জিরার মতোই উন্নত হবে।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রথম বারের মতো গাংনী উপজেলায় সাহারবাটি ও বানিয়াপুকুর সহ বিভিন্ন মাঠে ৩একর জমিতে জিরার চাষ হয়েছে। জিরা যেহেতু একটি অর্থকারী মসলা ফসল, সেদিক বিবেচনায় সফল ফলন হলে পরবর্তীতে গোটা জেলায় এ চাষ সম্প্রসারণ করা হবে।

মেহেরপুর জেলা কৃষি কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমাদের দেশে জিরা চাষে প্রধান বাধা কুয়াশা। শীতকালে কুয়াশা পড়লে জিরা চাষ সম্ভব নয়। জিরা চাষে শুষ্ক আবহাওয়া, ঝিরঝিরে বাতাস ও সূর্যের আলো প্রয়োজন।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ