সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » সেনাবাহিনী শিক্ষা, শান্তি, উন্নয়নের জন্য কাজ করছে : ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান
সেনাবাহিনী শিক্ষা, শান্তি, উন্নয়নের জন্য কাজ করছে : ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান
খাগড়াছড়ি প্রতিনিধি ::(৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.১৫মি.) পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান। ২০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) এর হলরুমে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্টস ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, চাঁদাবাজদের সামাজিক ভাবে প্রতিহত করতে হবে। ঠিকাদার, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবীরা যদি তাদের চাঁদা না দিয়ে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলে তাহলে চাঁদাবাজরা কোণঠাসা হয়ে পড়বে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা প্রদানের পাশাপাশি শিক্ষা, শান্তি ও উন্নয়নে কাজ করছে। সাংবাদিকদের এসব ইতিবাচক দিক তুলে ধরে এলাকার প্রেক্ষাপট দেশবাসী জানানোর আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য দুলাল হোসেনের সঞ্চালনা ও সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কানন আচার্য, প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য।
মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সেনা জোন অধিনায়ক লে: কর্ণেল জি এম সোহাগ, রিজিয়নের স্টাফ অফিসার(জিটুআই) মেজর মুজাহিদুল ইসলাম ও কেইউজে’ সহ-সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১