সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.১০মি.) গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মাইনুদ্দিনকে (৬৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
২০ ফেব্রুয়ারি সোমবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মাইনুদ্দিন শেরপুর জেলার নালিতাবাড়ি থানার গোবিন্দ কালিনগর গ্রামের মৃত ক্বারী জাফর আলীর ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে টঙ্গীর আরিচপুরে গাজী রফিকের বাড়িতে ভাড়া থাকতেন।
গাজীপুর আদালতের পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহম্মদ জানান, টঙ্গীর পশ্চিম আরিচপুর গাজী রফিকের বাসায় স্বপরিবারে ভাড়া থাকতেন মাইনুদ্দিন। ২০১০ সালের ২৯ জুন দাম্পত্য কলহের জেরে ঘরের দরজা বন্ধ করে স্বামী মাইনুদ্দিন তার স্ত্রী নাজমুন নাহার স্বপ্নাকে (৪৮) কাঠের পিড়ি ও আধলা ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে।
এতে ঘটনাস্থলেই নাজমুন নাহারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা হাজেরা বেগম বাদী হয়ে মাইনুদ্দিনকে আসামি করে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মাইনুদ্দিনকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রুহুল আমিন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১১ সালের ২৪ মে এ মামলায় আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালত ৫ জন স্বাক্ষীর সাক্ষ্য এবং যুক্তিতর্ক শেষে সোমবার মাইনুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি মাইনুদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহম্মদ। আসামি পক্ষে ছিলেন এডভোকেট ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা