রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » সাক্ষ্য দিতে আদালতে খাদিজা বেগম নার্গিস
সাক্ষ্য দিতে আদালতে খাদিজা বেগম নার্গিস
সিলেট প্রতিনিধি :: (১৪ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.০৫মি.) সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন খাদিজা বেগম নার্গিস।
২৬ ফেব্রুয়ারি রবিবার বেলা পৌনে ১১টার দিকে তিনি আদালতে পৌঁছেন। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তিনি সাক্ষ্য দেবেন। খাদিজার সঙ্গে তার বাবা মাসুক মিয়াসহ অন্যরা ছিলেন।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, খাদিজা হত্যাচেষ্টা মামলায় ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। খাদিজার সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর বিকালে সিলেট এমসি কলেজের পরীক্ষার হল থেকে বের হওয়ার পর খাদিজাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল।
খাদিজার সহপাঠীসহ স্থানীয় জনতা বদরুলকে পুলিশে দেন। বদরুলের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
এ ঘটনায় ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করে।





ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’