সোমবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » ঢাকা » বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও বাংলাদেশ অবিচ্ছেদ্য : গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও বাংলাদেশ অবিচ্ছেদ্য : গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (১৫ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১০মি.) জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধু-ভাষা আন্দোলন ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। ১৯৪৮ সালের ১১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে ঢাকা শহরে ধর্মঘট চলাকালে পাকিস্তানী বাহিনীর হাতে বঙ্গবন্ধু গ্রেফতার হন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলা ভাষার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলা ভাষার চর্চা ও গবেষণা বাড়াতে হবে। বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবিকে জোরদার করার জন্যে সকলকে সচেষ্ট হতে হবে। তিনি দেশের সর্বস্তরে বাংলা ভাষা ও বাংলা সন-তারিখ চালু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস- ২০১৭ উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি বিকালে পুরানা পল্টনস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচনা ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের সহ সভাপতি আলমগীর গনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার স্থায়ী পরিষদের সদস্য মো. নুরুজ্জামান প্রধান। সংস্থার প্রচার সম্পাদক ডা. এস.এম সারওয়ার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন, অর্থ সচিব শাহাদাত হোসেন লিটন ও মেহেরপুর জেলা সভাপতি এস.এম ফয়েজ প্রমুখ।
আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মো. গনি মিয়া বাবুল।





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে