রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বেতাগীতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি
বেতাগীতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি
বরগুনা প্রতিনিধি :: (২১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মি.) বরগুনা বেতাগী পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মো.ইয়াকুব আলীর বাস গৃহে ৫ মার্চ রবিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে দরজার তালাভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে। এসময় চোর ঘরের মধ্যে আলমারীর তালা ভেঙ্গে চার লক্ষাধীক টাকা মালা মাল চুরি করে নিয়ে যায়।
বেতাগী পৌরসভার প্রানকেন্দ্রে, থানা থেকে মাত্র ১০০ গজ দুরে অবস্থিত তিন তলা বিশিষ্ট ভবনের ৩য় তলায় এই দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। এই ভবনের ২য় তলায় র্যাব-৪ এর এস আই মো. নজরুল ইসলাম ভাড়া থাকেন। ভবনের.দক্ষিন পার্শে বেতাগী থানার ৩ জন মহিলা পুলিশ সদস্য ভাড়া থাকেন। উত্তর পার্শের ভবনে একই থানার ২জন এস আই ভাড়া থাকেন।
২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত্রে বেতাগী বন্দরের ডেকরেশন ব্যবসায়ী মিঠুর বাসা থেকে মটর সাইকেল চুরি হয়। হাতে নাতে চোর ধৃত হয়। ১ মার্চ দিবাগত রাত্রে পূর্ব বেতাগী মল্লিক বাড়ী নজরুল ইসলাম মল্লিকের বাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়। একের পর এক চুরি ডাকাতিতে জনগনের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এ ধরণের ভীতিকর জ জঘন্য ঘটনায় জনগন হতাশ।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩