শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ‘ফাস্টলিড সিকিউরিটিজ’ এর বিরুদ্ধে ২০ কোটি টাকার শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » ‘ফাস্টলিড সিকিউরিটিজ’ এর বিরুদ্ধে ২০ কোটি টাকার শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ
মঙ্গলবার ● ১৪ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ফাস্টলিড সিকিউরিটিজ’ এর বিরুদ্ধে ২০ কোটি টাকার শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৩০ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র অন্তর্ভূক্ত ‘ফাস্টলিড সিকিউরিটি লিমিটেড (লাইসেন্স নং ১২২)’ কর্তৃপক্ষের বিরুদ্ধে ২০ কোটি টাকার শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে সিলেটের বিশ্বনাথে ‘সংবাদ সম্মেলন’ করেছেন বিনিয়োগকারীরা। ১৪ মার্চ মঙ্গলবার সকালে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীরা অভিযোগ করেন বিশ্বনাথের ২৮৫ জন গ্রাহকের সাথে প্রতারণা করে ওই টাকা হাতিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী তালেব আহমদ গোলাপ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা সিলেট আল-হামরা শপিংস্থ ‘ফাস্টলিড সিকিউরিটি লিমিটেড’র বিশ্বনাথ উপজেলার মা-মনি ম্যানশনস্থ শাখা অফিসের মাধ্যমে ২০০৭ সাল থেকে শেয়ার ক্রয়-বিক্রয় করে আসছি। ২০১০ সালে শেয়ার মার্কেটের বিরাট পতনের কারণে বেশির ভাগ বিনিয়োগকারী নিজের ক্রয়কৃত শেয়ার বিক্রয় না করে অপেক্ষমান ছিলেন এবং নিয়মিত বোকার হাউজেও আসা-যাওয়া করতেন না।
চলতি সময়ে ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী’র সদিচ্ছায় শেয়ার মার্কেট কিছুটা উর্ধ্বমুখী হলে বিনিয়োগকারীরা বোকার হাউজের সাথে নিয়মিত যোগাযোগ শুরু করে নিজেদের শেয়ার বিক্রয় করতে চাইলে বোকার হাউজ কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের অবহিত করেন যে তাদের একাউন্টে কোন শেয়ার নেই। আবার অনেক বিনিয়োগকারীর ‘ক্যাশ লভ্যাংশ’ স্টক লভ্যাংশে জমা হয় নাই। এমনকি অনেকগুলো একাউন্টে মাইনাস ব্যালেন্স দেখা যায়।
লিখিত বক্তব্যে আরোও উল্লেখ করা হয়, বিনিয়োগকারীদের শেয়ার বিক্রয় করার অনুমতি কাউকে না দেওয়ার পরও বোকার হাউজ কর্তৃপক্ষ বিভিন্ন তারিখে জালিয়াতির মাধ্যমে বিক্রয় করেছে। তথাপি শেয়ার বিক্রয়ের বিষয়টি বিনিয়োগকারীদের না জানিয়ে, গোপন রাখে বোকার হাউজ কর্তৃপক্ষ। পরবর্তি সময়ে বিষয়টি জানতে পেরে বিনিয়োগকারীরা সিলেটস্থ ‘ফাস্টলিড সিকিউরিটি লিমিটেড’র হেড অফিসে গিয়ে ব্যবস্থাপনা পরিচালকবৃন্দের সাথে ৩/৪ বার যোগাযোগ করে প্রতারণার বিষয়টি অবহিত করেন। ২৬ জানুয়ারী ব্যবস্থাপনা পরিচালক বরাবরে লিখিত অভিযোগপত্রও দায়ের করা হয়। এরপরও কর্তৃপক্ষের কাছ থেকে কোন সদত্তোর না পেয়ে ১৪ ফেব্রুয়ারী সি.এস.ই’র সিলেট শাখার ব্যবস্থাপনা পরিচালক বরাবরে পৃথক আরেকটি স্মারকলিপি প্রদান করেন বিনিয়োগকারীরা। দীর্ঘদিন পেরিয়ে গেলে তারাও ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের কোন সদত্তোর দেননি। তাদের কাছে ‘ডিপিএ সিক্স’ দেওয়ার কথা বললেও কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের তা দেন নি।
শেয়ার বাজারে বিনিয়োগ করে ‘ফাস্টলিড সিকিউরিটি লিমিটেড’র কর্তৃপক্ষের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে যাওয়া ওই ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা নিজেদের মূলধন ফিরে পেতে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, দুদক’সহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্ঠি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী আবদুল কদ্দুছ, আবুল কালাম-১, আবদুল মজিদ, আবদুছ সামাদ শিকদার, আবদুল মালিক, ধন মিয়া, ছরুপ মিয়া, ফরিদ মিয়া, আবুল কালাম-২ প্রমুখ।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)