শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে নির্মিত হচ্ছে বিশ্বের ৭ম বৃহৎ ডাটা সেন্টার
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে নির্মিত হচ্ছে বিশ্বের ৭ম বৃহৎ ডাটা সেন্টার
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে নির্মিত হচ্ছে বিশ্বের ৭ম বৃহৎ ডাটা সেন্টার

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০১২ সাল নাগাদ হার্ডওয়্যার, সফটওয়্যার ও সেবা খাতে ৫ বিলিয়ন ডলারের আইসিটি রপ্তানী অর্জন করার লক্ষ্যমাত্রা এবং এই সেক্টরে আগামী ৫ বছরে ২০ লক্ষ মানুষের কর্মসংস্থানের যে টার্গেট এতে কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি ১৭ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নির্মাণাধীন ‘ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টারে’র অগ্রগতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইতোমধ্যে আইসিটি সম্পর্কিত ব্যবসা শুরু করতে ১০ থেকে ১৫টি কোম্পানি চুক্তিবদ্ধ হয়েছে এবং ২০১৭ সালের মধ্যে ট্রেন স্টেশন চালু হলে এখানে কয়েক শ কোম্পানি বিনিয়োগ করবে। আগামী ১০ বছরের মধ্যে এই পার্কটি পুরোদমে কাজ শুরু করবেও বলেও মন্ত্রী জানান।

এর আগে মন্ত্রী পার্কের প্রশাসনিক ভবনে সভাকক্ষে ডাটা সেন্টার নির্মাণের সাথে জড়িত চায়না ও বাংলাদেশের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি, প্রকল্প পরিচালক আবু সাঈদ চৌধুরী, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এমদাদুল হক, বঙ্গবন্ধু হাইটেক সিটির প্রকল্প পরিচালক এএনএম সফিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী প্রমুখ।

ক্লাউড কম্পিউটিং ও জি ক্লাউড প্রযুক্তিতে বিশ্বের ৭ম বৃহৎ এই ডাটা সেন্টার নির্মাণের ব্যয় হচ্ছে ১৯৪ মিলিয়ন মার্কিন ডলার। ইতোমধ্যে ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। চায়নার আর্থিক ও কারিগরী সহযোগিতায় নির্মাণাধীন এই ডাটা সেন্টারে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষিত থাকবে। আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে এটি নির্মাণ কাজ সম্পন্ন হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)