শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বনপা নির্বাচনে স্বপন সভাপতি রনি সাধারন সম্পাদক নির্বাচিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » বনপা নির্বাচনে স্বপন সভাপতি রনি সাধারন সম্পাদক নির্বাচিত
শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বনপা নির্বাচনে স্বপন সভাপতি রনি সাধারন সম্পাদক নির্বাচিত

---

ষ্টাফ রিপোর্টার :: (৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৮মি.)উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে শামসুল আলম স্বপন সভাপতি ও ইঞ্জিনিয়ার এএইচএম রোকমুনুর জামান রনি সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২১ এপ্রিল শুক্রবার মোহাম্মদপুর প্রিপারেটরি বয়েজ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম, আসাদ এভিনিউ, আসাদ গেইট মোহাম্মদপুর ঢাকায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মসিহ উর রহমান। প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগীতা করেন অপর দু’জন নির্বাচন কমিশনার প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ ও এডভোকেট আমান উল্লাহ আমান। নির্বাচনী অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকগণ উপস্থিত ছিলেন। ডিজিটাল বাংলাদেশে এই প্রথমবারের মত অনলাইনে সারাদেশ থেকে ভোটাররা ভোট প্রদান করেন।

নির্বাচনে বিপুল ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার এএইচএম রোকমুনুর জামান রনি।

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার এএইচএম রোকমুনুর জামান রনি ল্যাপটপ প্রতীকে ৯৪% ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদের অপর প্রার্থী মুনতাসির রায়হান মীম কলম প্রতীক পেয়েছেন ২% ভোট। ভোটের ফলাফল ঘোষনা করেছেন বনপা নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মসিহ উর রহমান।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই শেষে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের নাম ও পদবী ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মসিহ-উর রহমান ।

কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন

১. সভাপতি : শামসুল আলম স্বপন ।

২. সিনিয়র সহ-সভাপতি : অধ্যাপক আকতার চৌধুরী ।

৩. সহ-সভাপতি : ( বিভাগ ভিত্তিক) নির্মল বড়ুয়া মিলন, মিজানুর রহমান হেলাল, মুহিত চৌধুরী , হারুন উর রশিদ, অধ্যাপক জাকির সেলিম, ড. মো. মোজাহেদুল ইসলাম মুজাহিদ,মো. সাইফুল ইসলাম মোল্লা ও ফেরদৌস আহমেদ আসিফ।

৪. সিনিয়ার যুগ্ম সম্পাদক : সরকার রুহুল আমীন

৫. যুগ্ম সম্পাদক : শাহাদাৎ হোসেন আশরাফ ও ওয়ালী উল্লাহ খান।
৬. মহিলা বিষয়ক সম্পাদক : জুঁই চাকমা ।

৭. কোষাধক্ষ : প্রদীপ বড়ুয়া জয় ।

৮. প্রচার সম্পাদক : ওবাইদুল হক আবু চৌধুরী।

৯. সাংগঠনিক সম্পাদক (বিভাগ ভিত্তিক ) মো. মোস্তাফিজুর রহমান, আবু তাহের, মো. সাবলু মিয়া, মামুনুর রশীদ নোমানী, এস,এম, এ মনসুর মাসুদ, খায়রুল আলম সুমন, আবু সালেহ মো. শাওন, গৌতম সাহা ও মো. জসিম উদ্দিন।

১০. দপ্তর সম্পাদক : মো. ইব্রাহীম খলিল ।

১১. সমাজ কল্যাণ সম্পাদক : ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ।

১২. শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক : তাজবীর হোসাইন সজীব ।

১৩. তথ্য ও প্রযুক্তি সম্পাদক : মাহমুদুল হাসান।

১৪. নির্বাহী সদস্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন-  আব্দুস সাত্তার, গৌরাঙ্গ দেবনাথ অপু, একরামুল হক বেলাল, মোহাম্মদ আনছার উদ্দিন, মো. মাহমুদুল হক মানিক, এম কেফায়েত উল্লাহ খান, সানা উল্লাহ সানু, বিপ্লব চাকমা, ওসমান সরওয়ার ডিপো, মোহাম্মদ সেলিম, ইসলাম মাহমুদ, পলাশ বড়ুয়া, জহিরুল ইসলাম, মো. আবদুল্লাহ আল মামুন, মো. হাফিজুর রহমান,সুচিত্র সরকার, মাকসুদ ও মো. ইফতেখার আহমেদ বাবু ।

বনপা’র নির্বাচন উত্তর সাধারন সভায় কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক  নির্মল বড়ুয়া মিলন, মহিলা বিষয়ক সম্পাদক সিএইচটি মিডিয়া টিভি ডটকম এর সম্পাদক জুই চাকমা ও নির্বাহী সদস্য সারওয়ার ডিপু এর নামে ৫৭ ধারায় মামলা হওয়ায় উপস্থিত পোর্টাল মালিকগণ নিন্দা জ্ঞাপন করেন । সমাজের অসংগতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ  প্রকাশ করা হলে তৃনমূল পর্যায়ের অনলাইন সাংবাদিক ও পোর্টাল মালিকদের বিরুদ্ধে ৫৭ ধারার আইন প্রয়োগ করে মামলা ঠুকে দেওয়া তৃনমূল পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করছে বলে মন্তব্য করেন তারা।
সাবেক সাধারন সম্পাদক ও নব নির্বাচিত সিনিয়ার সহ সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী প্রথমেই সহ সভাপতি নির্মল বড়ুয়া মিলন, মহিলা বিষয়ক সম্পাদক জুই চাকমা ও নির্বাহী সদস্য সরওয়ার এর নামে ৫৭ ধারায় মামলা হওয়ায় নিন্দা জ্ঞাপন করেন। এরপর সাধারণ সভায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটি প্রস্তাব করেন। তিনি বলেন সময়ের প্রয়োজনে বনপার সম্পাদকীয় পদ তৈরি করা যায় যেমন, যুগ্ম সম্পাদক, সহ সম্পাদক, আইন সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও পর্যটন বিষয়ক সম্পাদক ।
প্রস্তাবটি সাধারন সভায় অনুমোদন হওয়ায় বর্তমান কমিটি ৭১ এ বর্ধিত করতে সভাপতি ৬ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করে, উপকমিটির সদস্যরা হলেন  সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী, সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সাধারন সম্পাদক রোকমুনুর জামান রনি, যুগ্ম সম্পাদক মুনতাসীর রায়হান মীম ও কোষাধক্ষ প্রদীপ বড়ুয়া জয় এই কমিটি বিভাগ ভিত্তিক বিভিন্ন পদে ২৪ জনের নাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর প্রস্তাব করবেন পরে সভাপতি তা অনুমোদন দিবেন।
সাধারণ সভার সঞ্চালক ছিলেন সহ সভাপতি নির্মল বড়ুয়া মিলন। নামাজ ও খাবারের পর ২ ঘণ্টাব্যাপী শামসুল আলম স্বপনের সভাপতি ও নব নির্বাচিত সাধারন সম্পাদকের পরিচালনায় নতুন কমিটির বর্ধিত সভা চলে। সাবেক সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সহ সভাপতি মিজানুর রহমান হেলাল, অধ্যাপক আকতার চৌধুরী,  নির্বাহী সদস্য গৌরাঙ্গ দেবনাথ অপু সহ সকল সদস্য তাদের সাংগঠনিক মতামত বাক্ত করেন।
সভায় গুরুত্বপুণ্ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে নব নির্বাচিত সাধারণ সম্পাদক আগামী ৩ মাসের একটি সাংগঠনিক কর্মসুচি ঘোষণা করেন, মে মাসে সদস্য সংগ্রহ। জুন মাসে বিভিন্ন জেলা/বিভাগের কমিটি গঠন এবং জুলাই মাসে অভিষেক অনুষ্ঠান করার হবে বলে জানান। অতঃপর সাধারণ সম্পাদক পদে ভোট দিয়ে নির্বাচিত করায় বনপার সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ২ বছর সুন্দর ভাবে দায়িত্ব পালনের জন্য বনপা’র নতুন কমিটি ও সকল সদস্যর কাছে সকলের কাছে সহযোগিতা কামনা করেন। সভাপতি সকলের পরিচয় পর্বের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ