শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধাতে দলিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদার দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধাতে দলিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদার দাবীতে মানববন্ধন
শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধাতে দলিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদার দাবীতে মানববন্ধন

---গাইবান্ধা জেলা প্রতিনিধি :: (৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৮মি.) দলিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবীতে হরিজন ঐক্য পরিষদ, জনউদ্যোগ ও অবলম্বনের আয়োজনে গাইবান্ধা জেলা শহরের ১নং রেলগেট সংলগ্ন ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠান ২২ এপ্রিল শনিবার সকালে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন নাগরিক পরিষদ জেলা সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হরিজন ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলার আহবায়ক কীর্তন বাশফোর, সদস্য সচিব রাজেশ বাশফোর, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা সভাপতি সন্তোষ বাশফোর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদ নেতা নুর মোহাম্মদ বাবু, আওয়ামী লীগ নেতা নির্বানেন্দু বর্মন ভাইয়া, সাংবাদিক শামীম আল সাম্য, এ্যাড. মোহাম্মদ আলী, দলিত নারী নেত্রী মহুয়া বাশফোর, দলিত নেতা কিসমত বাশফোর, উজ্জ্বল বাশফোর, স্বপন বাশফোর ও প্রদীপ বাশফোর।
বক্তরা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় ৬৫ লাখের বেশী। এরা সকলেই প্রান্তিক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী তার জন্ম ও পেশার কারণে সমাজিক ভাবে এবং সাম্প্রদায়িক ভাবে বঞ্চনা ও বৈষম্যের শিকার। এই দলিত জনগোষ্ঠী মূল জনগোষ্ঠীর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।

বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকায় জাতীয় বাজেটে বরাদ্দকৃত অর্থ এবং সরকারি সেবাসমূহ থেকে এই প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ বঞ্চিত হচ্ছে।

এ অবস্থায় আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠী তথা প্রান্তিজনগোষ্ঠী নাম উল্লেখ করে বিশেষ বরাদ্দ প্রদান এবং বরাদ্দের অর্থের পরিমাণ বৃদ্ধির দাবি জানান।

এছাড়াও দলিত ও প্রন্তিকজনগোষ্ঠীর জন্য সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে কোটা বরাদ্দ দেওয়া, বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, বাজেটের সঙ্গে সঙ্গে জাতীয় পরিকল্পনায় দলিত ও প্রান্তিকজনগোষ্ঠীকে সরকারের দ্বি-বার্ষিক পরিকল্পনায় নিয়ে আসার দাবী জানানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)