শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি মুক্তিযোদ্ধার সন্তানদের সভা করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি মুক্তিযোদ্ধার সন্তানদের সভা করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ
শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি মুক্তিযোদ্ধার সন্তানদের সভা করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৭মি.) ২২ এপ্রিল শনিবার মুক্তিযোদ্ধার সন্তানদের খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদে প্রবেশ ও পুর্ব ঘোষিত সাধারণ সভা করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।সদ্য সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা শাখার কমিটি বিলুপ্তির কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় পকেট কমিটির সদস্যরা কৌশলে নিজেদের বাঁচাতেই এই নাটক করিয়েছেন বলে দাবী একাধিক সন্তানের। তারা মনে করেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইচ উদ্দিন ও পকেট সন্তান কমিটির নেতারা নিজেদের কর্মকান্ডের জন্য সকল সাধারণ সন্তানদের কাছে প্রশ্নবিদ্ধ। সকল সন্তানের মতামত নিয়ে নির্বাচনের মাধ্যমে সন্তান কমান্ড গঠনের জন্যে কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা থাকলেও খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইচ উদ্দিন তা অমান্য করে তার খেয়ালখুশি মতো একের পর এক পকেট কমিটি গঠন ও বিলুপ্ত করে চলেছেন।
---এ বিষয়ে অভিযোগ করে সাবেক জেলা সন্তান কমিটির সভাপতি মো. হারুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন,গতবার জেলা কমান্ডার রইচ উদ্দিন আহবায়ক কমিটি ঢাকা থেকে অনুমোদন এনে দেয়ার নাম করে আমার কাছ থেকে ৪০ (চল্লিশ ) হাজার নগদে গ্রহন করেন। এর ৩ মাস পর ৫০ (পঞ্চাশ) হাজার টাকা নেন পুর্নাঙ্গ কমিটি এনে দেবার নাম করে। টাকা নিয়ে নতুন নতুন সন্তান কমান্ড কমিটি এনে দেয়াই তার ব্যবসা বলে জানান।

এ বিষয়ে সদ্য বিদায়ী জেলা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রাসেল সুমন মজুমদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইচ উদ্দিনের অযোগ্যতা ও অদক্ষ নেতৃত্বের কারনেই সন্তান কমান্ডের মধ্যে আজ এতো বিভুক্তি। তিনি বিগত দিনের কমান্ডারদের মতোই অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছেন।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা সদর এর মুক্তিযোদ্ধা সন্তান লিটন কুমার ঘোষ (লিমিটন ) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, জেলা কমান্ডার যোগ্য,সচেতন ও প্রতিভা সম্পন্ন সন্তানদের দিয়ে কমিটি গঠন করেন না। তিনি নিজের হীন উদ্দ্যেশ্য হাসিলের জন্য অযোগ্য ও নুন্যতম দায়িত্ব জ্ঞানহীন ছেলেদের দিয়ে পকেট কমিটি গঠনে ইচ্ছুক। প্রতিভাবান ও সচেতনদের কর্মকান্ডে তিনি ভয় পান।

এ বিষয়ে রামগড় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. খাজা নাজিম উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নির্বাচন ছাড়া যে কমিটিই গঠন করা হোক রামগড়ে তাদের কর্মতৎপরতাকে যে কোন মুল্যে প্রতিহত করা হবে কঠোর ভাবে।

এ বিষয়ে জেলা কমান্ডার মো. রইচ উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমার ব্যক্তিগত ইমেজ নষ্ট করতেই অবান্তর এ সব অভিযোগ করা হয়েছে। এ সব অভিযোগ বানোয়াট ও মিথ্যা।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)